২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৭২-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৭২-[৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ مَنْكِبَيِ الْكَافِرِ فِي النَّارِ مَسِيرَةَ ثَلَاثَةِ أَيَّامٍ لِلرَّاكِبِ الْمُسْرِعِ» . وَفِي رِوَايَةٍ: «ضِرْسُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلَاثٍ» . رَوَاهُ مُسْلِمٌ وَذِكْرُ حَدِيث أبي هُرَيْرَة: «إِذا اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا» . فِي بَابِ «تَعْجِيلِ الصَّلَوَات» رواہ مسلم (44 / 2851 ، 45 / 2852)، (7185 و 7186) 0 حدیث ’’ اشتکت النار الی ربھا ‘‘ تقدم (591) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাহান্নামের মধ্যে কাফিরদের উভয় ঘাড়ের দূরত্ব হবে কোন দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের ভ্রমণের দূরত্ব পরিমাণ।অপর এক বর্ণনায় আছে— কাফিরের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তার দেহের চামড়া হবে তিন দিনের সফরের দূরত্ব পরিমাণ পুরু বা মোটা।এ প্রসঙ্গে আবূ হুরায়রাহ্ (রাঃ) কর্তৃক বর্ণিত «إِذا اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا» “যখন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করবে” হাদীসটি «تَعْجِيلِ الصَّلَوَات» “সঠিক সময়ে সালাত আদায় করা”-এর অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।
সহীহ: বুখারী ৬৫৫১, মুসলিম ৪৫-(২৮৫২), সহীহুল জামি ৫৫৯১, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৩৬৮১, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৬২৭।
