২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৮২-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৮২-[১৮]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّ دَلْوًا مِنْ غَسَّاقٍ يَهَرَاقُ فِي الدُّنْيَا لَأَنْتَنَ أَهْلُ الدُّنْيَا» . رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (2 / 2584) و الحاکم (4 / 602 ح 8779 و سندہ حسن) ۔ (ضَعِيفٌ)
উক্ত রাবী (আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাহান্নামীদের কদর্য পুঁজের এক বালতি যদি দুনিয়াতে ঢেলে দেয়া হয়, তাহলে এটা সমস্ত দুনিয়াবাসীকে দুর্গন্ধময় করে দেবে।
সনদ য'ঈফ: সনদে দাররাজ আছে; তিরমিযী ২৫৮৪, য'ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৫৬, য'ঈফুল জামি ৪৮০৩, মুসনাদে আহমাদ ১১২৪৭, আবূ ইয়া'লা ১৩৮১, হিদায়াতুর রুওয়াত ৫/২২৯ পৃ.।
