২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৮৩-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৮৩-[১৯]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ هَذِهِ الْآيَةَ: (اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُسلمُونَ) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَو أَن قَطْرَة من الزقوم قطرات فِي دَارِ الدُّنْيَا لَأَفْسَدَتْ عَلَى أَهْلِ الْأَرْضِ مَعَايِشَهُمْ فَكَيْفَ بِمَنْ يَكُونُ طَعَامَهُ؟» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ صحیح ، رواہ الترمذی (2585) [و ابن ماجہ (4325) و صححہ ابن حبان (الموارد : 2611 ، الاحسان : 7427) و الحاکم علی شرط الشیخین (2 / 294 ، 451) و وافقہ الذھبی]
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াতটি পাঠ করলেন, اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُسلمُونَ) “তোমরা আল্লাহকে যথার্থ ভয় কর এবং পূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না”- (সূরাহ্ আ-লি ‘ইমরা-ন ৩ : ১০২)। (অতঃপর) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি 'যাক্কুম' গাছের এক ফোঁটা এ দুনিয়ায় পড়ে, তবে সমস্ত দুনিয়াবাসীর জীবনধারণের উপকরণসমূহ ধ্বংস হয়ে যাবে। এমতাবস্থায় ঐ সমস্ত লোকদের দুর্দশা কিরূপ হবে, এটা যাদের খাদ্য হবে? [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি হাসান সহীহ]
য'ঈফ: তিরমিযী ২৫৮৫, ইবনু মাজাহ ৪৩২৫, য'ঈফ ইবনু মাজাহ ৯৪৪, য'ঈফুল জামি ৫২৫০, য'ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৫৯, মুসনাদে আহমাদ ৩১৩৮, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১০৭০, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৯০৫; আলবানী (রহিমাহুল্লাহ) প্রথমে সহীহ বলেন, সহীহ ইবনু হিব্বান ২৬১১, আল মুসতাদরাক লিল হাকিম ২/৪৫১, পরবর্তীতে তার কাছে স্পষ্ট হয় যে, এটা য'ঈফ, কারণ আমাশ ‘আন দ্বারা বর্ণনা করেছে, আর তার ও মুজাহিদের মাঝে আবূ ইয়াহইয়া আল কত্তাত য'ঈফ, হিদায়াতুর রুওয়াত ৫/২২৯, হা. ৫৬১১, য'ঈফাহ্ ৬৭৮২।
