২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৮৪-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৮৪-[২০]
وَعَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (وهم فِيهَا كَالِحُونَ) قَالَ: «تَشْوِيهِ النَّارُ فَتَقَلَّصُ شَفَتُهُ الْعُلْيَا حَتَّى تَبْلُغَ وَسْطَ رَأْسِهِ وَتَسْتَرْخِي شَفَتُهُ السُّفْلَى حَتَّى تضرب سُرَّتَهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ حسن ، رواہ الترمذی (2587 وقال : حسن صحیح غریب) ۔ (ضَعِيف)
আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আল্লাহর বাণী- وهم فِيهَا كَالِحُونَ) “আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে”- (সূরা আল মুমিনূন ২৩ : ১০৪);এর অর্থ হলো, জাহান্নামী লোকের অবস্থা এই হবে যে, আগুনের প্রচণ্ড তাপে তার মুখ ভাঁজা-পোড়া হয়ে উপরের ঠোঁট সঙ্কুচিত হয়ে মাথার মধ্যস্থলে পৌঁছবে এবং নিচের ঠোঁট ঝুলে নাভির সাথে এসে লাগবে।
যঈফ: তিরমিযী ৩১৭৬, মুসনাদে আহমাদ ১১৮৫৪, য'ঈফ হওয়ার কারণ সনদে আবূস সামহ (দাররাজ) আছে; হিদায়াতুর রুওয়াত ৫/২২৯, ৫৬১২।
