২৯/১. অধ্যায়ঃ
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - প্রথম অনুচ্ছেদ
রাসূলুল্লাহ (সা.) -এর মর্যাদা, তার উত্তম গুণাবলি, তার বদান্যতা ও শ্রেষ্ঠত্বের বিস্তারিত বিবরণ গণনা করা ও আয়ত্ব করা সম্ভব নয়, বরং তা গুণে শেষ করা যাবে না। তবে লেখক এখানে রাসূলের মর্যাদা অধ্যায় রচনার উদ্দেশ্য তাঁর মর্যাদা ও ফযীলতের কিছু দিক তুলে ধরেছেন যাতে এগুলোর মাধ্যমে অন্যগুলো উপলব্ধি করা যায়।
মিশকাতুল মাসাবিহ : ৫৭৪৮-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৪৮-[১০]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ . رَوَاهُ مُسلم رواہ مسلم (5 / 523)، (1167) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাকে ছয়টি বিষয়ে অন্যান্য নবীদের ওপরে সম্মান দেয়া হয়েছে।১. আমি ‘জাওয়ামিউল কালিম' প্রাপ্ত হয়েছি (অর্থাৎ আমাকে অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার দক্ষতা দেয়া হয়েছে)২. রু‘ব (ভীতি) দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে।৩. আমার জন্য গনীমাতের সম্পদ বৈধ করা হয়েছে।৪. সমগ্র জমিন আমার জন্য মসজিদ ও পবিত্রতার উপাদান করা হয়েছে।৫. গোটা বিশ্বের সৃষ্টিজীবের জন্য আমাকে (নবীরূপে) প্রেরণ করা হয়েছে।৬. নবী আগমনের সিলসিলা আমার মাধ্যমেই শেষ করা হয়েছে।
সহীহ: মুসলিম ৫-(৫২৩), তিরমিযী ১৫৫৩, ইরওয়া ১৫২, মুসনাদে আহমাদ ৯৩২৬, মারিফাতুস্ সুনান ওয়াল আসার ১৩৭৩, আবূ ইয়া'লা ৬৪৯১, সহীহ ইবনু হিব্বান ৬৪০১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ৪৪৩৮।
