২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮০৬-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮০৬-[৬]
وَعَن أنس إِنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم غَنَمًا بَيْنَ جَبَلَيْنِ فَأَعْطَاهُ إِيَّاهُ فَأَتَى قَوْمَهُ فَقَالَ: أَي قوم أَسْلمُوا فو الله إِنَّ مُحَمَّدًا لَيُعْطِي عَطَاءً مَا يَخَافُ الْفَقْرَ. رَوَاهُ مُسلم رواہ مسلم (58 / 2312)، (6021) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক নবী (ﷺ)-এর কাছে এতগুলো বকরি চাইল, যাতে দুই পাহাড়ের মধ্যবর্তী নিম্নভূমি পূর্ণ হয়ে যায়। তখন তিনি (ﷺ) তাকে সে পরিমাণ বকরিই দিয়ে দিলেন। অতঃপর লোকটি নিজ সম্প্রদায়ের কাছে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকসকল! তোমরা ইসলাম গ্রহণ কর। কেননা মুহাম্মাদ (ﷺ) এত বেশি পরিমাণে দান করেন যে, তিনি অভাবকে ভয় করেন না।
সহীহ: মুসলিম ৫৭-(২৩১২), মুসনাদে আহমাদ ১২৮১৩, আবূ ইয়া'লা ৩৩০২, সহীহ ইবনু হিব্বান ৬৩৭৩, শু’আবূল ঈমান ১৬৪১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৫৬৬।
