২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮০৭-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮০৭-[৭]
وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ بَيْنَمَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْفَلَهُ مِنْ حُنَيْنٍ فَعَلِقَتِ الْأَعْرَابُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ فَخَطَفَتْ رِدَاءَهُ فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَعْطُونِي رِدَائِي لَوْ كَانَ لِي عَدَدَ هَذِهِ الْعِضَاهِ نَعَمٌ لَقَسَمْتُهُ بَيْنَكُمْ ثُمَّ لَا تَجِدُونِي بَخِيلًا وَلَا كذوباً وَلَا جَبَانًا» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (2821) ۔ (صَحِيح)
জুবায়র ইবনু মুত'ইম (রাঃ) হতে বর্ণিতঃ
হুনায়নের যুদ্ধ হতে ফিরার সময় তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফর করছিলেন। এক সময় পথে কিছু সংখ্যক গ্রাম্য ‘আরব বেদুঈন তাঁকে জড়িয়ে ধরল এবং তাদেরকে কিছু দেয়ার জন্য ‘আবদার করতে থাকল। পরিশেষে তারা তাঁকে একটি বাবলা গাছের নীচে যেতে বাধ্য করল। এমনকি তার কাঁটা হতে চাদরখানা ছাড়িয়ে দাও। যদি এখন আমার কাছে এ কাঁটা-গাছগুলোর সমসংখ্যক উট ও দুম্বা থাকত, তাহলে আমি সেগুলো তোমাদের মধ্যে বণ্টন করে দিতাম। এরপর তোমরা বুঝতে পারতে যে, আমি কৃপণ বৈশিষ্ট্যের নই, মিথ্যাবাদী নই এবং কাপুরুষও নই।
সহীহ: বুখারী ২৮২১, মুসনাদে আহমাদ ১২৪২৪, আবূ ইয়া'লা ৭৪০৪, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৫৩১।
