২৯/১০. অধ্যায়ঃ
রসূলুল্লাহ কোন প্রকার আর্থিক ওসিয়ত করেননি- মর্মে আলোচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৭৬-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৭৬-[৪]
وَعَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا نُورَثُ مَا تَرَكْنَاهُ صَدَقَةٌ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6726) و مسلم (52 / 1759)، (4580) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমরা (নবী-রাসূলগণ) আমাদের পরিত্যক্ত ধন-সম্পদে কাউকেও ওয়ারিস রেখে যাই না; বরং যা কিছু রেখে যাই, তা (মুসলিমদের জন্য) সদাক্বাহ্ (বা ওয়াক্ফ)।
সহীহ: বুখারী ৩০৯৩, ৬৭২৬ মুসলিম ৪৯-(১৭৫৭), ৫২-(১৭৫৯) সহীহ ইবনু হিব্বান ৪৮২৩।
