৩০/৩. অধ্যায়ঃ
আবু বকর সিদ্দিক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৩১-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৩১-[১৩]
وَعَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَنْت عتيقُ اللَّهِ من النَّار» . فَيَوْمئِذٍ سمي عتيقا. رَوَاهُ التِّرْمِذِيّ صحیح ، رواہ الترمذی (3679 وقال : غریب) * اسحاق بن یحیی بن طلحۃ ضعیف و للحدیث شاھد عند ابن الاعرابی فی المعجم (409) و سندہ صحیح فالحدیث صحیح
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলে তিনি তাঁকে (লক্ষ্য করে) বললেন, আপনি জাহান্নামের আগুন হতে আল্লাহর ‘আতীক্ব (আযাদপ্রাপ্ত)। সেদিন হতে তিনি 'আতীক্ব উপাধিতে প্রসিদ্ধ হন।
সহীহ: তিরমিযী ৩৬৭৯, সহীহুল জামি ১৪৮২, সিলসিলাতুস সহীহাহ ১২৫, সহীহ ইবনু হিব্বান ৬৮৬৪, আল মুসতাদরাক লিল হাকিম ৩৫৫৭।
