৩০/৩. অধ্যায়ঃ
আবু বকর সিদ্দিক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৩২-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৩২-[১৪]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ ثُمَّ أَبُو بَكْرٍ ثُمَّ عُمَرُ ثُمَّ آتِي أَهْلَ الْبَقِيعِ فَيُحْشَرُونَ مَعِي ثُمَّ أَنْتَظِرُ أَهْلَ مَكَّةَ حَتَّى أحشرَ بَين الْحَرَمَيْنِ» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3692 وقال : حسن غریب) * فیہ عاصم بن عمر العمری : ضعیف ۔ (ضَعِيف)
ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : (কেয়ামতের দিন) জমিন বিদীর্ণ হয়ে যারা উত্থিত হবে, তাদের মাঝে আমি হব প্রথম, তারপর আবূ বাক্র, তারপর 'উমার। অতঃপর আমি জান্নাতুল বাক্বী কবরস্থানবাসীদের কাছে আসব এবং তাদের সকলকে আমার সাথে একত্রিত করা হবে। এরপর মাক্কাবাসীদের আগমনের প্রতীক্ষায় থাকব। পরিশেষে উভয় হারামায়নের তথা মাক্কাহ্ ও মাদীনার মাঝামাঝি সকলকে আমার সাথে একত্রিত করা হবে।
যঈফ: তিরমিযী ৩৬৯২, য'ঈফুল জামি ১৩১০; কারণ ‘আসিম হলেন ‘আবদুল্লাহ-এর ভাই য'ঈফ, য'ঈফাহ ২৯৪৯।
