৩০/৫. অধ্যায়ঃ
আবু বকর সিদ্দিক ও উমর ফারুক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৫৭-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৫৭-[২]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنِّي لَوَاقِفٌ فِي قَوْمٍ فَدَعَوُا اللَّهَ لِعُمَرَ وَقَدْ وُضِعَ عَلَى سَرِيرِهِ إِذَا رَجُلٌ مِنْ خَلَفِي قد وضع مِرْفَقُهُ عَلَى مَنْكِبِي يَقُولُ: يَرْحَمُكَ اللَّهُ إِنِّي لَأَرْجُو أَنْ يَجْعَلَكَ اللَّهُ مَعَ صَاحِبَيْكَ لِأَنِّي كَثِيرًا مَا كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُنْتُ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَفَعَلْتُ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَانْطَلَقْتُ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَدَخَلْتُ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَخَرَجْتُ وَأَبُو بكر وَعمر» . فَالْتَفَتُّ فَإِذَا هُوَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3677) و مسلم (14 / 2389)، (6187) ۔ (مُتَّفق عَلَيْهِ)
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ)-কে তাঁর খাটে (মৃত) রাখা অবস্থায় যারা তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন, আমিও তাঁদের মাঝে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় আমার পিছন হতে একজন লোক তার কনুই আমার কাঁধের উপর রেখে বলতে লাগলেন, আল্লাহ আপনার ওপর রহম করুন। অবশ্যই আমি এই আকাঙ্ক্ষা করি যে, আল্লাহ তা'আলা আপনাকে আপনার দুই সাথির সাথেই রাখবেন। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রায়ই এরূপ বলতে শুনতাম, আমি, আবূ বাকর এবং 'উমার ছিলাম। আমি, আবূ বাকর এবং উমর অমুক কাজ করেছি এবং আমি, আবূ বাকর এবং উমর অমুক কাজ করেছি এবং আমি, আবূ বাকর ও উমর চললাম। আমি, আবূ বাকর এবং উমর অমুক জায়গায় প্রবেশ করেছি। আমি, আবূ বাকর এবং উমর (অমুক স্থান হতে) বের হয়েছি। তখন আমি পিছনে তাকিয়ে দেখি, তিনি হলেন ‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ)।
সহীহ: বুখারী ৩৬৭৭, মুসলিম ১৪-(২৩৮৯), মুসনাদে আহমাদ ৮৯৮, ইবনু মাজাহ ৯৮।
