৩০/৫. অধ্যায়ঃ

আবু বকর সিদ্দিক ও উমর ফারুক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৬৬-[১১]

إِن سلم من عنعنة الْحسن الْبَصْرِيّ) وَعَن أبي بكرَة أَنَّ رَجُلًا قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَيْتُ كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فَوُزِنْتَ أَنْتَ وَأَبُو بَكْرٍ فَرَجَحْتَ أَنْتَ وَوُزِنَ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَرَجَحَ أَبُو بَكْرٍ وَوُزِنَ عُمَرُ وَعُثْمَانُ فَرَجَحَ عُمَرُ ثُمَّ رُفِعَ الْمِيزَانُ فَاسْتَاءَ لَهَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي فَسَاءَهُ ذَلِكَ. فَقَالَ: «خِلَافَةُ نُبُوَّةٍ ثُمَّ يُؤْتِي اللَّهُ الْمُلْكَ مَنْ يَشَاءُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد سندہ ضعیف ، رواہ الترمذی (2287 وقال : حسن صحیح) و ابوداؤد (4634) * الحسن البصری مدلس و عنعن

আবূ বাকরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলল, আমি স্বপ্নে দেখেছি, আকাশ হতে যেন একটি পাল্লা অবতীর্ণ হলো। তাতে আপনাকে ও আবূ বাকর (রাঃ)-কে ওযন করা হলো, এতে আপনার দিক ভারী হলো।এরপর আবূ বাকর এবং উমর (রাঃ)-কে ওযন করা হলো, এতে আবূ বাকর-এর দিক ভারী হলো।এরপর উমর এবং উসমান (রাঃ)-কে ওযন করা হলো, এতে 'উমার (রাঃ)-এর পাল্লা ভারী হলো। অতঃপর পাল্লাটি উঠিয়ে নেয়া হলো। (বর্ণনাকারী বলেন) এ কথাটি শুনে রাসূলুল্লাহ (ﷺ) চিন্তিত হয়ে পড়লেন। অর্থাৎ এ স্বপ্নের ঘটনা রাসূলুল্লাহ (ﷺ)-কে দুশ্চিন্তায় ফেলে দিল। অতঃপর তিনি (ﷺ) বললেন, এটা খিলাফাতে নুবুওয়্যাত, তারপর আল্লাহ তা'আলা যাকে চাবেন, রাজত্ব দান করবেন।

সহীহ: তিরমিযী ২২৮৭, আবূ দাউদ ৪৬৩৪, মুসনাদে আহমাদ ২০৪৬৩, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮১৩৬, আল মুসতাদরাক লিল হাকিম ৪৪৩৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন