৩০/৫. অধ্যায়ঃ
আবু বকর সিদ্দিক ও উমর ফারুক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৬৭-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৬৭-[১২]
عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَطَّلِعُ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ» . فَاطَّلَعَ أَبُو بَكْرٍ ثُمَّ قَالَ: «يَطَّلِعُ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ» فَاطَّلَعَ عُمَرُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب اسنادہ ضعیف ، رواہ الترمذی (3694) * عبداللہ بن عبد القدوس : ضعیف ، ضعفہ الجمھور ولہ متابعۃ ضعیفۃ مردودۃ عند الطبرانی فی الکبیر (10 / 206 ح 10344) و الاعمش مدلس و عنعن ۔ ان صح السند الیہ ۔ (ضَعِيف)
ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) বললেন, এমন এক লোক তোমাদের সামনে আগমন করবে, যে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এরপরেই আবূ বাকর (রাঃ) আগমন করলেন। অতঃপর তিনি (ﷺ) বললেন, তোমাদের সামনে আরেক লোক আগমন করবে, যে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এবার উমর (রাঃ) এসে প্রবেশ করলেন। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]
যঈফ: তিরমিযী ৩৬৯৪ - সনদ য'ঈফ, আমাশ ‘আন দ্বারা বর্ণনা করেছেন, আর তার ছাত্র আবদুল্লাহ ইবনু 'আবদুল কুদ্দুস য'ঈফ, আওয়ারুস্ সহীফাহ্ ৩০৬ পৃ. আল মুসতাদরাক লিল হাকিম ৪৪৪৩।
