৩০/৬. অধ্যায়ঃ
উসমান-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৭৩-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৭৩-[৫]
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ: جَاءَ عُثْمَانُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَلْفِ دِينَارٍ فِي كُمِّهِ حِينَ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَنَثَرَهَا فِي حِجْرِهِ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَلِّبُهَا فِي حِجْرِهِ وَيَقُولُ: «مَا ضَرَّ عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ الْيَوْمِ» مرَّتَيْنِ. رَوَاهُ أَحْمد اسنادہ حسن ، رواہ احمد (5 / 63 ح 20906) [و الترمذی (3701 وقال : حسن غریب) و صححہ الحاکم (3 / 102) و وافقہ الذھبی] ۔ (حسن)
‘আবদুর রহমান ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন তাবূক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন উসমান (রাঃ) নিজ জামার আস্তিনে ভরে এক হাজার দীনার (স্বর্ণমুদ্রা) নিয়ে নবী (ﷺ)-এর কাছে আসলেন এবং দীনারগুলো রাসূল (ﷺ) এর কোলে ঢেলে দিলেন। আমি দেখলাম, নবী (ﷺ) নিজ কোলের মুদ্রাগুলো উলট-পালট করে বলতে লাগলেন, আজকের পরে উসমান-কে কোন ক্ষতি করবে না— তিনি যে ‘আমালই করেন না কেন— এ কথাটি তিনি (ﷺ) দু'বার বলেছেন।
হাসান: তিরমিযী ৩৭০১, আল মুসতাদরাক লিল হাকিম ৪৫৫৩।
