৩০/৬. অধ্যায়ঃ

উসমান-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৭৪-[৬]

وَعَن أنسٍ قَالَ: لَمَّا أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعَةِ الرِّضْوَانِ كَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ رَسُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَكَّةَ فَبَايَعَ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن عُثْمَانَ فِي حَاجَةِ اللَّهِ وَحَاجَةِ رَسُولِهِ» فَضَرَبَ بِإِحْدَى يَدَيْهِ عَلَى الْأُخْرَى فَكَانَتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُثْمَانَ خَيْرًا من أَيْديهم لأَنْفُسِهِمْ. رَوَاهُ التِّرْمِذِيّ سندہ ضعیف ، رواہ الترمذی (3702 وقال : حسن صحیح غریب) * الحکم بن عبدالملک ضعیف و حدیث ابی داود (2726) یغنی عنہ ۔ (ضَعِيف)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন (লোকেদেরকে) “বায়‘আতে রিয়ান”-এর আদেশ দিলেন, সে সময় উসমান (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর দূত হিসেবে মাক্কায় গিয়েছিলেন। লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে বায়'আত করল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, 'উসমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে (মাক্কায়) গিয়েছেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) উসমান-এর বায়'আতস্বরূপ নিজেরই এক হাত অন্য হাতে রাখলেন। অতএব রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত উসমান (রাঃ)-এর হাতস্বরূপ হয়ে যাওয়াটা সাহাবীদের নিজেদের হাতের চেয়ে অতি উত্তম।

যঈফ: তিরমিযী ৩৭০২, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ৭৮১, আল মু'জামুল আওসাত্ব ৮৪৯৪; কারণ কতাদাহ্ ‘আন দ্বারা হাদীস বর্ণনা করেছে, আর সে একজন মুদাল্লিস রাবী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন