৩০/৬. অধ্যায়ঃ

উসমান-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৮২-[১৪]

وَعَن أبي حبيبةَ أَنَّهُ دَخَلَ الدَّارَ وَعُثْمَانُ مَحْصُورٌ فِيهَا وَأَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَسْتَأْذِنُ عُثْمَانَ فِي الْكَلَامِ فَأَذِنَ لَهُ فَقَامَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي فِتْنَةً وَاخْتِلَافًا - أَوْ قَالَ: اخْتِلَافًا وَفِتْنَةً - فَقَالَ لَهُ قَائِلٌ مِنَ النَّاسِ: فَمَنْ لَنَا يَا رَسُولَ اللَّهِ؟ أَوْ مَا تَأْمُرُنَا بِهِ؟ قَالَ: «عَلَيْكُمْ بِالْأَمِيرِ وَأَصْحَابِهِ» وَهُوَ يُشِيرُ إِلَى عُثْمَانَ بِذَلِكَ. رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي «دَلَائِل النبوَّة» اسنادہ حسن ، رواہ البیھقی فی دلائل النبوۃ (6 / 393) [و احمد (2 / 344 ۔ 345 ح 8522)] ۔ (صَحِيح)

আবূ হাবীবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন তিনি উসমান (রাঃ)-এর গৃহে প্রবেশ করলেন। এ সময় উসমান (রাঃ) তথায় গৃহবন্দি ছিলেন। তখন আবূ হাবীবাহ্ শুনতে পেলেন, আবূ হুরায়রাহ্ (রাঃ) কিছু কথা বলাব জন্য উসমান (রাঃ)-এর কাছে আসার সম্মতি চাইছেন। অতএব তিনি তাঁকে অনুমতি দিলেন।তখন আবূ হুরায়রাহ্ (রাঃ) উঠে দাঁড়ালেন এবং প্রথমে আল্লাহর হাম্দ ও সানা পাঠ করলেন। অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় তোমরা শীঘ্রই আমার মৃত্যুর পরে বিরাট ফিতনাহ্ ও মতানৈক্যে পতিত হবে। অথবা বলেছেন, ভয়ানক মতানৈক্য ও বিপর্যয়ে লিপ্ত হয়ে পড়বে।তখন উপস্থিত লোকেদের মধ্য হতে জনৈক লোক বলল, হে আল্লাহর রাসূল! তখন আমরা কি করব? অথবা বলল, তখন আমাদেরকে কি করতে আদেশ করেন? উত্তরে তিনি (ﷺ) বললেন, তখন তোমরা আমীর ও তাঁর সাথিদের আনুগত্য দৃঢ়ভাবে করতে থাকবে। ‘আমীর' শব্দটি বলবার সময় তিনি (ﷺ) উসমান (রাঃ)-এর প্রতি ইঙ্গিত করলেন। [উপরিউক্ত হাদীস দু'টি ইমাম বায়হাক্বী (রহিমাহুল্লাহ) দালায়িলুন্ নুবুওয়্যাহ্ গ্রন্থে বর্ণনা করেছেন]

আলবানী (রহিমাহুল্লাহ) বলেন: আমি এর সনদ এখনো পাইনি, হিদায়াতু রুওয়াত ৫/৪১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২০৪৯, আল মু'জামুল আওসাত্ব ৯৪৫৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন