৩০/৭. অধ্যায়ঃ

(আবু বকর সিদ্দিক, উমর ফারুক এবং উসমান গণী) তিনজনের একত্রে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৮৩-[১]

عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَضَرَبَهُ بِرِجْلِهِ فَقَالَ: «اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ» . رَوَاهُ الْبُخَارِيُّ رواہ البخاری (3686) ۔ (صَحِيح)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ) আবূ বাকর, উমর এবং উসমান (রাঃ)-সহ উহুদ পাহাড়ের উপর আরোহণ করলেন, (খুশিতে) পাহাড় তাদেরকে নিয়ে দুলতে লাগল। তখন নবী (ﷺ) পা দ্বারা আঘাত করে বললেন, উহুদ স্থির থাক। কেননা একমাত্র তোমার ওপর একজন নবী, একজন সিদ্দীক্ব ও দু'জন শাহীদ রয়েছেন।

সহীহ: বুখারী ৩৬৭৫, ৩৬৮৬ তিরমিযী ৩৬৯৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৭৫, নাসায়ী ৩৬০৮, ইরওয়া ৬/৩৯, মুসনাদে আহমাদ ১২১২৭, আবূ ইয়া'লা ৩১৯৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৬৪৩৫, দারাকুত্বনী ৪/১৯৬, হিলইয়াতুল আওলিয়া ৪/৩৪১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন