৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১১১-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১১১-[৪]
وَعَنِ الزُّبَيْرِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَأْتِي بَنِي قُرَيْظَةَ فَيَأْتِينِي بِخَبَرِهِمْ؟» فَانْطَلَقْتُ فَلَمَّا رَجَعْتُ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَوَيْهِ فَقَالَ: «فَدَاكَ أَبِي وَأُمِّي» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3720) و مسلم (49 / 2416)، (6245) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : এমন কে আছে, যে বান্ কুরায়যা গোত্রে গিয়ে আমাকে তাদের বাস্তব অবস্থা এনে দিতে পারে? তখন আমি গেলাম। অতঃপর যখন আমি ফিরে আসলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পিতামাতা উভয়কে একত্রে উল্লেখ করে আমার লক্ষ্যে বললেন, আমার পিতা ও মাতা তোমার জন্য কুরবান হোক।
সহীহ: বুখারী ৩৭২০, মুসলিম ৪৯-(২৪১৬), মুসনাদে আহমাদ ১৪২৩, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮২১৩, তিরমিযী ৩৭৪৩, ইবনু মাজাহ ১২৩।
