৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১১৪-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১১৪-[৭]
وَعَن عَائِشَة قَالَتْ: سَهِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْدِمَهُ الْمَدِينَةَ لَيْلَةً فَقَالَ: «لَيْتَ رَجُلًا صَالِحًا يَحْرُسُنِي» إِذْ سَمِعْنَا صَوْتَ سِلَاحٍ فَقَالَ: «مَنْ هَذَا؟» قَالَ: أَنَا سَعْدٌ قَالَ: «مَا جَاءَ بِكَ؟» قَالَ: وَقَعَ فِي نَفْسِي خَوْفٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجِئْتُ أَحْرُسُهُ فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَامَ. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (2885) و مسلم (40 / 2410)، (6231) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (কোন এক অভিযান হতে মাদীনায় আগমনের পর রাত্রিতে (দুশমনের আশঙ্কায়) জেগে রইলেন এবং বললেন, যদি কোন সৎ লোক (এ রাত্রটি) আমাকে পাহারা দিত! (তবে কতই না উত্তম হত!) এমন সময় হঠাৎ আমরা অস্ত্রের শব্দ শুনতে পেলাম। তিনি (ﷺ) প্রশ্ন করলেন, এই আগন্তুক কে? বললেন, আমি সা'দ। তিনি (ﷺ) প্রশ্ন করলেন, এ সময় এখানে আগমনের উদ্দেশ্য কি? তিনি বললেন, আমার অন্তরে শত্রুদের তরফ হতে রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি ভয় সৃষ্টি হয়েছে, তাই আমি তাঁকে পাহারা দিতে এসেছি। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্য দোয়া করলেন। অতঃপর (নির্বিঘ্নে) ঘুমিয়ে পড়লেন।
সহীহ: বুখারী ২৮৮৫, মুসলিম ৪০-(২৪১০), তিরমিযী ৩৭৫৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৮৬৭।
