৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১১৫-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১১৫-[৮]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الْأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجراح. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4382) و مسلم (53 / 2419)، (6252) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : প্রত্যেক উম্মাতেরই একজন আমীন থাকে। আর এ উম্মাতের সেই আমীন হলেন আবূ 'উবায়দাহ্ ইবনুল জাররাহ্।
সহীহ: বুখারী ৪৩৮২, মুসলিম ৫৩-(২৪১৯), তিরমিযী ৩৭৯৬, সিলসিলাতুস সহীহাহ্ ১৯৬৪, সহীহুল জামি ৮৯৫, মা'রিফাতুস সুনান ওয়াল আসার ৪২১৪, মুসনাদে আহমাদ ১২৩৮০, আবূ ইয়া'লা ২৮১৫, সহীহ ইবনু হিব্বান ৭০০১, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮১৯৯, হিলইয়াতুল আওলিয়া ৭/১৭৫, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৩৭৩৩, আল মু'জামুল আওসাত্ব ৬৪৬৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১২৫৪৯।
