৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১১৬-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১১৬-[৯]
وَعَن ابْن أبي مليكَة قَالَ: سَمِعْتُ عَائِشَةَ وَسُئِلَتْ: مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَخْلِفًا لَوِ اسْتَخْلَفَهُ؟ قَالَت: أَبُو بكر. فَقيل: ثُمَّ مَنْ بَعْدَ أَبِي بَكْرٍ؟ قَالَتْ: عُمَرُ. قِيلَ: مَنْ بَعْدَ عُمَرَ؟ قَالَتْ: أَبُو عُبَيْدَةَ بن الْجراح. رَوَاهُ مُسلم رواہ مسلم (9 / 2385)، (6178) ۔ (صَحِيح)
ইবনু আবী মুলায়কাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আয়িশাহ্ (রাঃ) হতে শুনেছি, যখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, রাসূলুল্লাহ (ﷺ) যদি কাউকে খলীফাহ্ নিযুক্ত করে যেতেন, তাহলে কাকে নিযুক্ত করতেন? উত্তরে ‘আয়িশাহ্ (রাঃ) বললেন, আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ)-কে, এরপর কাকে? তিনি বললেন, উমর ফারূক (রাঃ)-কে। আবার প্রশ্ন করা হলো, আচ্ছা, উমর ফারূক (রাঃ)-এর পর কাকে? তিনি বললেন, আবূ ‘উবায়দাহ্ ইবনুল জাররাহ্ (রাঃ)-কে।
সহীহ: মুসলিম ৯-(২৩৮৫), আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮২০২।
