৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১২০-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১২০-[১৩]
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَقْرَؤُهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلَالِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَلِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الْأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح وروى مَعْمَرٍ عَنْ قَتَادَةَ مُرْسَلًا وَفِيهِ: «وَأَقْضَاهُمْ عَلِيٌّ» اسنادہ صحیح ، رواہ احمد (3 / 281 ح 14035) و الترمذی (3791) * حدیث معمر عن قتادۃ : رواہ عبد الرزاق (11 / 225 ح 20387) و سندہ ضعیف لارسالہ ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : আমার উম্মাতের মাঝে আবূ বাক্ উম্মাতের জন্য সর্বাধিক দয়ালু। আর উম্মাতের মধ্যে আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচেয়ে কঠোর উমর। আর উম্মাতের মধ্যে সবচেয়ে প্রকৃত লাজুক উসমান। আর উম্মাতের মধ্যে মীরাস সম্পর্কিত ব্যাপারে সর্বজ্ঞ যায়দ ইবনু সাবিত। আর উম্মাতের মাঝে সর্বোত্তম কুরআন মাজীদের ক্বারী উবাই ইবনু কা'ব। আর উম্মাতের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী মু'আয ইবনু জাবাল। আর প্রত্যেক উম্মাতের মাঝে একজন আমীন থাকেন। এ উম্মাতের আমীন হলেন আবূ ‘উবায়দাহ্ ইবনুল জাররাহ। [আহমাদ ও তিরমিযী এবং ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেছেন, হাদীসটি হাসান সহীহ]আর এ হাদীসটি মা‘মার সূত্রে ক্বতাদাহ্ হতে মুরসাল হিসেবে বর্ণনা করা হয়েছে। আর তাতে রয়েছে, উম্মাতের সর্বোত্তম বিচারক ‘আলী (রাঃ)।
সহীহ: তিরমিযী ৩৭৯০, ৩৭৯১ ইবনু মাজাহ ১৫৪, সহীহুল জামি ৮৯৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২২৪, মা'রিফাতুস্ সুনান ওয়াল আসার ৩৯৫৯, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৩৮৭, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮২৪২, হিলইয়াতুল আওলিয়া ৩/১২২, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ৫৫৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৫৫০।
