৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১২১-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১২১-[১৪]
وَعَنِ الزُّبَيْرِ قَالَ: كَانَ عَلَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ فَنَهَضَ إِلَى الصَّخْرَةِ فَلَمْ يَسْتَطِعْ فَقَعَدَ طَلْحَةُ تَحْتَهُ حَتَّى اسْتَوَى عَلَى الصَّخْرَةِ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَوْجَبَ طَلْحَةُ» . رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (3738 وقال : حسن صحیح غریب) ۔ (حسن)
যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
উহুদ যুদ্ধের দিন নবী (ﷺ) এর দেহে দু'টি লৌহবর্ম ছিল। তিনি একটি পাথরের উপর উঠতে চাইলেন, কিন্তু (বর্মের ভারী ওযনের দরুন) উঠতে পারছিলেন না। তখন ত্বলহাহ্ (রাঃ) রাসূল (ﷺ)-এর নিচে বসে গেলেন। এমনকি (নবী (ﷺ) তাঁর উপরে ভর দিয়ে পাথরটির উপরে উঠলেন। (বর্ণনাকারী বলেন,) তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ত্বলহাহ্ নিজের জন্য (জান্নাত) আবশ্যক করে নিয়েছে।
হাসান: তিরমিযী ৩৭৩৮, আল মুসতাদরাক লিল হাকিম ৫৬০২, সিলসিলাতুস সহীহাহ্ ৯৪৫।
