৩০/৯. অধ্যায়ঃ

আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১২৭-[২০]

وَعَن جَابر قَالَ: أَقْبَلَ سَعْدٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَالِي فَلْيُرِنِي امْرُؤٌ خَالَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: كَانَ سَعْدٌ مِنْ بَنِي زهرَة وَكَانَتْ أُمُّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَنِي زُهْرَةَ فَلِذَلِكَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَالِي» . وَفِي «الْمَصَابِيحِ» : «فلْيُكرمَنَّ» بدل «فَلْيُرني» سندہ ضعیف ، رواہ الترمذی (3752 وقال : حسن) * مجالد ضعیف و للحدیث شواھد ضعیفۃ عند الحاکم (3 / 491) وغیرہ

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন সা'দ (রাঃ) নবী (ﷺ) এর সম্মুখে উপস্থিত হলেন। তখন নবী (ﷺ) বললেন, ইনি হলেন আমার মামা, অতএব কারো যদি এমন মামা থেকে থাকেন, তবে সে আমাকে দেখাক।ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেছেন : সা'দ (রাঃ) ছিলেন যুহরাহ্ বংশের লোক আর নবী (ﷺ) এর মাতাও ছিলেন সে বানী যুহরাহ্-এর কন্যা। এ হিসেবে নবী (ﷺ) (সা'দকে) বলেছেন, ‘ইনি আমার মামা'। মাসাবীহ-এর গ্রন্থকার فَلْيُرني ‘তবে সে আমাকে দেখবে'-এর পরিবর্তে فلْيُكرمَنَّ অর্থাৎ ‘অবশ্যই তার সম্মান করা উচিত' শব্দ বর্ণনা করেছেন।

সহীহ: তিরমিযী ৩৭৫২, সহীহুল জামি ৬৯৯৪, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৩২৫, আল মুসতাদরাক লিল হাকিম ৬১১৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন