৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১২৮-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১২৮-[২১]
عَن قيس بن حَازِمٍ قَالَ: سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يَقُولُ: إِنِّي لَأَوَّلُ رَجُلٍ مِنَ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ وَرَأَيْتُنَا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا لَنَا طَعَامٌ إِلَّا الْحُبْلَةَ وَوَرَقَ السَّمُرِ وَإِنْ كَانَ أَحَدنَا ليضع كَمَا تضع الشَّاة مَاله خِلْطٌ ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ تُعَزِّرُنِي عَلَى الْإِسْلَامِ لَقَدْ خِبْتُ إِذًا وَضَلَّ عَمَلِي وَكَانُوا وَشَوْا بِهِ إِلَى عُمَرَ وَقَالُوا: لَا يُحْسِنُ يُصَلِّي. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3728) و مسلم (12 / 2966)، (7433) ۔ (مُتَّفق عَلَيْهِ)
ক্বায়স ইবনু আবূ হাযিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)-কে বলতে শুনেছি, 'আরবদের মাঝে আমিই সর্বপ্রথম লোক, যে আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছে। আর আমরা নিজেদেরকে এ অবস্থায় দেখেছি যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে জিহাদে বের হয়েছি এবং আমাদের কাছে কোন খাদ্যদ্রব্য ছিল না, শুধু গাছের গোটা এবং বাবুলের পাতা ছাড়া। যার ফলে আমাদের প্রতিটি লোক বকরির মলের মতো বড়ি বড়ি আকারে মল ত্যাগ করত। অতঃপর (পরবর্তীকালে) বানী আসাদ গোত্র আমাকে ইসলাম (সালাত) সম্পর্কে তিরস্কার করছে, এমতাবস্থায় তো আমি খুবই হতভাগা হব এবং আমার সকল ‘আমাল অহেতুক সাব্যস্ত হবে। আর (সা'দ এজন্য এ কথা বললেন যে,) বানূ আসাদ উমর (রাঃ)-এর কাছে তাঁর সম্পর্কে কটাক্ষ করেছিল এবং তারা অভিযোগ করেছিল যে, তিনি সঠিকভাবে সালাত আদায করতে জানেন না।
সহীহ: বুখারী ৩৭২৮, মুসলিম ২৯৬৬, মুসনাদে আহমাদ ১৫১৮, মুসান্নাফ আবদুর রাযযাক ৩৭০৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২৫৮৪।
