৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৩১-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৩১-[২৪]
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِأَزْوَاجِهِ: «إِنَّ الَّذِي يَحْثُو عَلَيْكُنَّ بَعْدِي هُوَ الصَّادِقُ الْبَارُّ اللَّهُمَّ اسْقِ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ مِنْ سلسبيلِ الجنةِ» . رَوَاهُ أَحْمد اسنادہ ضعیف ، رواہ احمد (6 / 299 ح 27094) [و الحاکم (3 / 311)] * محمد بن اسحاق مدلس و عنعن و محمد بن عبد الرحمن بن عبداللہ بن الحصین و ثقہ ابن حبان وحدہ ۔ (ضَعِيف)
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর বিবিদের লক্ষ করে বলতে শুনেছি, আমার (ওফাতের) পর যে লোক তোমাদেরকে অঞ্জলি ভরে দান করবে, সে সাচ্চা (ঈমানদার) এবং সৎ। হে আল্লাহ! তুমি ‘আবদুর রহমান ইবনু ‘আওফ-কে জান্নাতের সালসাবীল হতে পান করাও।
সনদ য'ঈফ: মুসনাদে আহমাদ ২৬৬২২, সিলসিলাতুস সহীহাহ্ ১৫৯৪, আল মুসতাদরাক লিল হাকিম ৫৩৫৭, যিলাযুল জান্নাহ ১৪১২; কারণ ইবনু ইসহাক ‘আন দ্বারা হাদীস বর্ণনা করেছেন আর তিনি মুদাল্লিস রাবী, হিদায়াতুর রুওয়াত ৫/৪৪২।
