৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৩২-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৩২-[২৫]
وَعَن حُذَيْفَة قَالَ: جَاءَ أَهْلُ نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ ابْعَثْ إِلَيْنَا رَجُلًا أَمِينًا. فَقَالَ: «لَأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلًا أَمِينًا حَقَّ أَمِينٍ» فَاسْتَشْرَفَ لَهَا الناسُ قَالَ: فَبعث أَبَا عبيدةَ بن الْجراح. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3745) و مسلم (55 / 2420)، (6254) ۔ (مُتَّفق عَلَيْهِ)
হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নাজরানবাসীগণ রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাদের জন্য একজন আমানাতদার (বিশ্বস্ত) শাসক পাঠান। তখন তিনি বললেন, আমি তোমাদের জন্য একজন অতি বিশ্বস্ত আমানাতদার ব্যক্তিকে পাঠাব। অতঃপর সাহাবীগণ এই মর্যাদা লাভের প্রতীক্ষা করতে লাগলেন। বর্ণনা কারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) আবূ ‘উবায়দাহ্ ইবনুল জাররাহ-কে পাঠালেন।
সহীহ: বুখারী ৩৭৪৫, ৪৩৮১, মুসলিম ৫৫-(২৪২০), মুসনাদে আহমাদ ২৩৪২৫, হিলইয়াতুল আওলিয়া ৭/১৭৬।
