৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৩৩-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৩৩-[২৬]
وَعَن عَليّ قَالَ: قيل لرَسُول اللَّهِ: مَنْ نُؤَمِّرُ بَعْدَكَ؟ قَالَ: «إِنْ تُؤَمِّرُوا أَبَا بَكْرٍ تَجِدُوهُ أَمِينًا زَاهِدًا فِي الدُّنْيَا رَاغِبًا فِي الْآخِرَةِ وَإِنْ تُؤَمِّرُوا عُمَرَ تَجِدُوهُ قَوِيًّا أَمِينًا لَا يَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ وَإِنْ تُؤَمِّرُوا عَلِيًّا - وَلَا أَرَاكُمْ فَاعِلِينَ - تَجِدُوهُ هَادِيًا مَهْدِيًّا يَأْخُذُ بِكُمُ الطَّرِيقَ الْمُسْتَقِيمَ» . رَوَاهُ أَحْمد اسنادہ ضعیف ، رواہ احمد (1 / 109 ح 859) * فیہ ابو اسحاق السبیعی مدلس و عنعن ۔ (ضَعِيف)
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! আমরা আপনার পর কাকে আমাদের আমির নিযুক্ত করব? উত্তরে তিনি (ﷺ) বলেন, যদি তোমরা আবূ বাক্-কে নিজেদের আমীর নিযুক্ত কর, তখন তাকে পাবে অতি বিশ্বস্ত, আমানাতদার, দুনিয়াত্যাগী, পরকালমুখী। আর তোমরা যদি উমরকে নিজেদের আমীর নিযুক্ত কর, তখন তাকে পাবে শক্তিশালী, আমানাতদার, আল্লাহর বিধান বাস্তবায়নে সে কারো তিরস্কারের প্রতি গুরুত্ব দিবে না। আর তোমরা যদি ‘আলীকে নিজেদের আমির নিযুক্ত কর, তবে আমার ধারণা তোমরা এরূপ করবে না, তখন তোমরা তাকে সরল পথপ্রদর্শক এবং সঠিক পথের অনুসারী পাবে, আর তোমাদেরকেও সে সঠিক পথে পরিচালিত করবে।
সনদ য'ঈফ: মুসনাদে আহমাদ ৮৫৯, আবূ ইসহাক-এর উল্টাপাল্টা ও তাদলীসের কারণে, হিদায়াতুর রুওয়াত ৫/৪৪৪।
