৩০/১০. অধ্যায়ঃ

নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৩৯-[৫]

وَعَن المِسور بْنِ مَخْرَمَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي فَمَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي» وَفِي رِوَايَةٍ: «يُرِيبُنِي مَا أَرَابَهَا وَيُؤْذِينِي مَا آذاها» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3767 و الروایۃ الثانیۃ : 5230) و مسلم (93 / 2449)، (6307) ۔ (مُتَّفق عَلَيْهِ)

মিসওয়ার ইবনু মাখরামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ফাতিমা আমার (দেহেরই) একটি টুকরা, যে তাকে ক্রোধান্বিত করবে, সে নিশ্চয় আমাকে ক্রোধান্বিত করবে।অপর এক বর্ণনায় আছে, সে যা ঘৃণা করে আমি তা ঘৃণা করি এবং তাকে যা কষ্ট দেয়, আমাকেও তা কষ্ট দেয়।

সহীহ: বুখারী ৫২৩০, মুসলিম ৯৩-(২৪৪৯), তিরমিযী ৩৮৬৭, ইবনু মাজাহ ১৯৯৮, আবূ দাউদ ২০৭১, সহীহ আবূ দাউদ ১৮০৭, সিলসিলাতুস সহীহাহ্ ৩৫৩৪, মুসনাদে আহমাদ ১৮৯৪৬, সহীহ ইবনু হিব্বান ৬৯৫৫, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৩৭০, হিলইয়াতুল আওলিয়া ২/৪০, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৮৪৪৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৫১৯৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন