৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৫১-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৫১-[১৭]
وَعَنْهُ قَالَ: إِنَّ زَيْدٍ بْنِ حَارِثَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كُنَّا نَدْعُوهُ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نزل الْقُرْآن [أُدعوهم لِآبَائِهِمْ] مُتَّفق عَلَيْهِ وَذكر حَدِيث الْبَراء قَالَ لعليّ: «أَنْتَ مِنِّي» فِي «بَابِ بُلُوغِ الصَّغِيرِ وَحَضَانَتِهِ» متفق علیہ ، رواہ البخاری (4782) و مسلم (62 / 2425)، (6262) 0 حدیث البراء تقدم (3377) ۔ (مُتَّفق عَلَيْهِ)
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
যায়দ ইবনু হারিসাহ্ (রাঃ) ছিলেন রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বাধীন দাস। আমরা তাকে যায়দ ইবনু মুহাম্মাদ (অর্থাৎ মুহাম্মাদ (ﷺ) এর পুত্র) বলে ডাকতাম। অতঃপর যখন কুরআনের এ আয়াত (أُدعوهم لِآبَائِهِمْ) “তাদেরকে তাদের প্রকৃত বাপের পরিচয়ে ডাক”- (সূরাহ্ আল আহ্যা-ব ৩৩ : ৫); অবতীর্ণ হয়, তখন আমরা যায়দ ইবনু মুহাম্মাদ বলা হতে ক্ষান্ত হয়েছি।বারা' (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীস, নবী (ﷺ) ‘আলী (রাঃ)-কে বলেছেন, (أَنْتَ مِنِّي) (হে আলী!) তুমি আমার হতে, এটা ‘শিশুর বয়ঃপ্রাপ্তি ও তার প্রতিপালন' অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।
সহীহ: বুখারী ৪৭৮২, মুসলিম ৬২-(২৪২৫), মুসনাদে আহমাদ ৫৪৭৯, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১৩৯৭, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৯৯২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৪২৮৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২৩০৮।
