৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৫২-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৫২-[১৮]
عَنْ جَابِرٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ وعترتي أهل بيتِي . رَوَاهُ التِّرْمِذِيّ سندہ ضعیف ، رواہ الترمذی (3786 وقال : غریب حسن) * زید بن الحسن ضعیف و حدیث مسلم (2408) و ابن ماجہ (1558) یغنی عنہ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি, তিনি (বিদায়) হাজে 'আরাফাতের দিন তাঁর 'সওয়া' নামক উষ্ট্রীর উপর আরোহণ করা অবস্থায় ভাষণ দান করেছেন। আমি শুনেছি, ভাষণে তিনি (ﷺ) বলেছেন, হে লোকসকল। আমি তোমাদের মাঝে এমন বস্তু রেখে যাচ্ছি, তোমরা যদি তাকে শক্তভাবে ধরে রাখ, তবে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও আমার ‘ইত্রত অর্থাৎ আমার আহলে বায়ত।
সহীহ: তিরমিযী ৩৭৮৬, আস সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৪৬৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩১৬৭৯, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ২৪০, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ২৬১৪, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ৩৭৬, আল মু'জামুল আওসাত্ব ৪৭৫৭।
