৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২২৪-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২২৪-[২৯]
وَعَنْ أَبِي أُسَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ دُورِ الْأَنْصَارِ بَنُو النَّجَّارِ ثُمَّ بَنُو عَبْدِ الْأَشْهَلِ ثُمَّ بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ثُمَّ بَنُو سَاعِدَةَ وَفَى كُلِّ دُورِ الْأَنْصَارِ خَيْرٌ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3789) و مسلم (177 / 2511)، (6421) ۔ (مُتَّفق عَلَيْهِ)
আবু উসায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আনসার গোত্রসমূহের মাঝে উত্তম হলো বানু নাজ্জার, তারপর বানু 'আব্দ আল আশহাল, তারপর বানূ হারিস ইবনুল খাযরাজ এবং অতঃপর বানু সা'ইদাহ্। মূলত আনসারদের প্রতিটি পরিবাবেরই কল্যাণ রয়েছে।
সহীহ: বুখারী ৩৭৮৯, মুসলিম ১৭৭-(২৫১১), তিরমিযী ৩৯১১, সহীহুল জামি ২৬০২, মা'রিফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী ৪২১৬, মুসনাদে আহমাদ ১৬০৯৪, মুসান্নাফ আবদুর রযযাক ১৯৯১০, মুসনাদে আবদ ইবনু মুসনাদে ‘আদ ইবনু হুমায়দ ১৪০০, মুসনাদুল হুমায়দী ১১৯৭, মুসনাদে আবূ ইয়া'লা ৩৬৫০, সহীহ ইবনু হিব্বান ৪৫০৩, আস সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৩৩৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৫৯, আল মুসতাদরাক লিল হাকিম ৬১৯৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৪৮৯।
