৩০/১২. অধ্যায়ঃ

সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২২৭-[৩২]

وَعَنْ حَفْصَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَرْجُو أَنْ لَا يَدْخُلَ النَّارَ إِنْ شَاءَ اللَّهُ أَحَدٌ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ قَدْ قَالَ اللَّهُ تَعَالَى: [وَإِنْ مِنْكُمْ إِلَّا واردها] قَالَ: فَلَمْ تَسْمَعِيهِ يَقُولُ: [ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتقَوا] وَفِي رِوَايَةٍ: «لَا يَدْخُلُ النَّارَ إِنْ شَاءَ اللَّهُ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ - أَحَدُ - الَّذِينَ بَايَعُوا تحتهَا» . رَوَاهُ مُسلم رواہ مسلم (163 / 2496)، (6404) ۔

হাফসাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি আশা করি, ইনশা-আল্ল-হ বস্ত্র এবং হুদায়বিয়াতে অংশগ্রহণকারী কেউই জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। (হাফসাহ্ (রাঃ) বলেন,) আমি বললাম হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা কি এ কথা বলেননি? (অর্থাৎ) ‘অবশ্যই তোমাদের তা প্রত্যেকেই অতিক্রম করবে।' তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি শুননি? আল্লাহ তা'আলা এটাও তো বলেছেন, ‘অতঃপর আমি তাদেরকে মুক্তি দিব, যারা আল্লাহভীরুতা অবলম্বন করেছে।' অপর এক বর্ণনায় আছে, ‘আসহাবে শাজারাহ’ যারা ঐ গাছের নিচে বায়'আত গ্রহণ করেছেন, তাঁদের কেউই ইন্‌শা-আল্ল-হ জাহান্নামের আগুনে প্রবেশ করবে না।

সহীহ: মুসলিম ১৬৩-(২৪৯৬), তিরমিযী ৩৮৬৪, ইবনু মাজাহ ৪২৮১, সহীহুল জামি' ২৪৮২, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৪১৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২৩৪৮, মুসনাদে আহমাদ ১৪৫২৪, মুসনাদে আবূ ইয়া'লা ১৯০০, সহীহ ইবনু হিব্বান ৪৭৯৯, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮২৯৬, হিলইয়াতুল আওলিয়া ৩/৭৩, আল মু'জামুল আওসাত্ব ৩৮২৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন