৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২২৮-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২২৮-[৩৩]
وَعَنْ جَابِرٍ قَالَ: كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ. قَالَ لَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتُمُ الْيَوْمَ خَيْرُ أَهْلِ الأَرْض» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4154) و مسلم (71 / 1856)، (4811) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
হুা্যবিয়ার ঘটনার সময় আমরা চৌদ্দশত মুসলিম উপস্থিত ছিলাম। তখন নবী (ﷺ) আমাদেরকে লক্ষ্য করে বললেন, আজ জমিনবাসীর মধ্যে তোমরাই শ্রেয়।
সহীহ: বুখারী ৪১৫৪, মুসলিম ৭১-(১৮৫৬), শুআবূল ঈমান ১২০০, মুসনাদে আহমাদ ১৪৩৫২, মা'রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাকী ৩৩৫২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩০৪৯৭, মুসনাদে ‘আদ ইবনু হুমায়দ ১১০৪, মুসনাদুল হুমায়দী ১২২৫, মুসনাদুশ শাফিঈ ১০৫৭, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১৫০৭, হিলইয়াতুল আওলিয়া ৪/২৯২।
