৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২২৯-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২২৯-[৩৪]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَصْعَدِ الثَّنِيَّةَ ثَنِيَّةَ الْمُرَارِ فَإِنَّهُ يُحَطُّ عَنْهُ مَا حُطَّ عَنْ بَنِي إِسرائيل» . وَكَانَ أَوَّلَ مَنْ صَعِدَهَا خَيْلُنَا خَيْلُ بَنِي الْخَزْرَجِ ثُمَّ تَتَامَّ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّكُمْ مَغْفُورٌ لَهُ إِلَّا صَاحِبَ الْجَمَلِ الْأَحْمَرِ» . فَأَتَيْنَاهُ فَقُلْنَا: تَعَالَ يَسْتَغْفِرْ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَأَنْ أَجِدَ ضَالَّتِي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَسْتَغْفِرَ لِي صَاحِبُكُمْ. رَوَاهُ مُسْلِمٌ وَذَكَرَ حَدِيثَ أَنَسٍ قَالَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ» فِي «بَابٍ» بعدَ فَضَائِل الْقُرْآن رواہ مسلم (12 / 2880)، (7038) 0 حدیث انس لابی بن کعب رضی اللہ عنھما تقدم (2196) ۔ (صَحِيح)
উক্ত রাবী (জাবির (রাঃ)) হতে বর্ণিতঃ
(হুদায়বিয়ার সফরকালে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এমন কে আছ যে মুরার গিরিপথে আরোহণ করবে, এতে তার কৃত গুনাহসমূহ এমনভাবে দূর হবে যেমনটি দূরীভূত হয়েছিল বানী ইসরাঈল হতে। অতএব আমাদের অর্থাৎ মাদীনার খাযরাজ গোত্রীয়দের ঘোড়াই সর্বপ্রথম উক্ত গিরিপথে আরোহণ করল।অতঃপর অন্যান্য লোকেরা অনুসরণ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, লাল বর্ণের উটের মালিক ছাড়া তোমাদের সকলকে মাফ করা হয়েছে।অতঃপর আমরা সে লাল উটের মালিকের কাছে এসে বললাম, তুমি চল, রাসূলুল্লাহ (ﷺ) তোমার জন্যও মাফ চাইবেন। সে বলল, তোমাদের বন্ধুর তরফ হতে আমার জন্য ক্ষমা চাওয়া অপেক্ষা আমার হারানো জিনিসটা পাওয়াই আমার কাছে অধিক প্রিয়।আনাস (রাঃ)-এর বর্ণিত হাদীস, রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইবনু কা'ব (রাঃ)-কে বলেছেন, আমাকে আল্লাহ তা'আলা নির্দেশ করেছেন, ‘আমি যেন তোমাকে কুরআন পড়ে শুনাই।' ফাযায়িলে কুরআনের পরের অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।
সহীহ: মুসলিম ১২-(২৭৮০), মুসনাদে আবূ ইয়া'লা ১৮৭০, আল মু'জামুল আওসাত্ব ২৮৫০, আল মুসতাদরাক লিল - হাকিম ৬৯৮৪।
