৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৩০-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৩০-[৩৫]
عَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي: أَبِي بَكْرٍ وَعُمَرَ وَاهْتَدُوا بِهَدْيِ عمّارٍ وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ أُمِّ عَبْدٍ . رَوَاهُ التِّرْمِذِيُّ اسنادہ حسن ، رواہ الترمذی (3663)
ইবনু মাস'ঊদ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আমার পরে 'আম্মার-এর তোমরা আমার সহাবীদের মধ্য হতে এ দু'জনের- আবূ বাক্র ও উমর-এর অনুকরণ করো। চরিত্র অবলম্বন করো এবং ইবনু উম্মু 'আবৃদ-এর (ইবনু মাস্'উদ-এর) নির্দেশ দৃঢ়তার সাথে মেনে চলো।
সহীহ: তিরমিযী ৩৬৬৩, ইবনু মাজাহ ৯৭, সহীহুল জামি ১১৪২, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৩৩, মা'রিফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৩৩০৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩১৯৪২, মুসনাদুল বাযযার ২৮২৭, মুসনাদে আহমাদ ২৩২৯৩, আল মু'জামুল আওসাত্ব ৭১৭৭, আল মুসতাদরাক লিল হাকিম ৪৪৫১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১০৩৪৮।
