৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৫৪-[৫৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৫৪-[৫৯]
وَعَنْهُ قَالَ: ذُكِرَتِ الْأَعَاجِمُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَأَنَا بِهِمْ أَوْ بِبَعْضِهِمْ أَوْثَقُ مِنِّي بِكُمْ أَوْ بِبَعْضِكُمْ رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3932 وقال : غریب) * صالح بن ابی صالح مھران ضعیف (انظر تقریب التھذیب : 2867) و سفیان بن وکیع خعیف ایضًا ۔ (ضَعِيف)
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে আযমী (অনারব) লোকেদের আলোচনা উঠল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের, অথবা বললেন, তোমাদের কিছু সংখ্যক অপেক্ষা সেই আযমীগণ অথবা বললেন, তাদের কতিপয় লোক আমার কাছে অধিক নির্ভরযোগ্য।
য'ঈফ: তিরমিযী ৩৯৩২; হাদীসটি য'ঈফ হওয়ার কারণ সলিহ ইবনু আবূ সলিহ য'ঈফ, দেখুন- সিলসিলাতু য'ঈফাহ্ ৪৮৬২।
