৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৫৫-[৬০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৫৫-[৬০]
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ لِكُلِّ نَبِيٍّ سَبْعَةَ نُجَبَاءَ رُقَبَاءَ وَأُعْطِيْتُ أَنَا أَرْبَعَةَ عشرَة قُلْنَا: مَنْ هُمْ؟ قَالَ: أَنَا وَابْنَايَ وَجَعْفَرٌ وَحَمْزَةُ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَمُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَبِلَالٌ وَسَلْمَانُ وَعَمَّارٌ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَأَبُو ذَر والمقداد. رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3785) [و صححہ الحاکم (3 / 199) فتعقبہ الذھبی بقولہ :’’ بل کثیر واہ ‘‘] * فیہ کثیر النواء : ضعیف ۔
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : প্রত্যেক নবীর জন্য সাতজন বিশেষ মর্যাদাবান রক্ষণাবেক্ষণকারী ছিলেন। আর আমাকে দেয়া হয়েছে চৌদ্দজন। আমরা ‘আলী (রাঃ)-কে প্রশ্ন করলাম, তারা কারা? তিনি বললেন, আমি স্বয়ং আমার পুত্রদ্বয় (হাসান ও হুসায়ন), জা’ফার, হামযাহ্, আবূ বাক্র, 'উমার, মুস্'আব ইবনু ‘উমায়র, বিলাল, সালমান, ‘আম্মার, ‘আবদুল্লাহ ইবনু মাস্’উদ, আবূ যার ও মিক্বদাদ (রাঃ)।
যঈফ: তিরমিযী ৩৭৮৫, য'ঈফুল জামি' ১৯১২, মুসনাদে আহমাদ ১২০৫, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৫৯২৪; হাদীসটি য'ঈফ হওয়ার কারণ সনদে কাসীর আন নাওয়া য'ঈফ বর্ণনাকারী, হিদায়াতু রুওয়াত ৫/৪৯০-৪৯১ পৃষ্ঠা, হা, ৬২০৩।
