২৪/৫১. অধ্যায়ঃ
তালবিয়াহ্ পাঠের সময় হাজ্জ বা 'উমরাহ্-এর উল্লেখ ত্যাগ করা
সুনানে নাসাঈ : ২৭৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৪১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ - وَاللَّفْظُ لِمُحَمَّدٍ - قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا لَا نَنْوِي إِلَّا الْحَجَّ فَلَمَّا، كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا أَبْكِي فَقَالَ: «أَحِضْتِ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «إِنَّ هَذَا شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْمُحْرِمُ، غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা সফরে বের হলাম। হজ্জ ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। সারিফ নামক স্থানে পৌঁছার পর আমি ঋতুমতী হই। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এলেন। আমি কাঁদছিলাম।তিনি জিজ্ঞেস করলেন : তোমার কি ঋতুস্রাব দেখা দিয়েছে? আমি বললাম : হ্যাঁ। তিনি বললেন: এটা এমন বিষয় যা আল্লাহ তা'আলা আদমের কন্যাদের ওপর নির্ধারিত করেছেন। মুহরিম ব্যক্তি হজ্জের যে সকল আনুষ্ঠানিকতা করে; বায়তুল্লাহ তাওয়াফ ছাড়া তুমিও তাই করতে থাক।
