২৪/৫২. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির সুনির্দিষ্ট নিয়্যাত ব্যতীত হাজ্জ আদায় করা
সুনানে নাসাঈ : ২৭৪২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৪২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي قَيْسُ بْنُ مُسْلِمٍ، قَالَ: سَمِعْتُ طَارِقَ بْنَ شِهَابٍ، قَالَ: قَالَ أَبُو مُوسَى: أَقْبَلْتُ مِنَ الْيَمَنِ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنِيخٌ بِالْبَطْحَاءِ حَيْثُ حَجَّ، فَقَالَ: «أَحَجَجْتَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «كَيْفَ قُلْتَ؟» قَالَ: قُلْتُ لَبَّيْكَ بِإِهْلَالٍ كَإِهْلَالِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، وَأَحِلَّ» فَفَعَلْتُ ثُمَّ أَتَيْتُ امْرَأَةً فَفَلَتْ رَأْسِي، فَجَعَلْتُ أُفْتِي النَّاسَ بِذَلِكَ، حَتَّى كَانَ فِي خِلَافَةِ عُمَرَ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا مُوسَى رُوَيْدَكَ بَعْضَ فُتْيَاكَ فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي النُّسُكِ بَعْدَكَ، قَالَ أَبُو مُوسَى: يَا أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ فَلْيَتَّئِدْ، فَإِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ، فَأْتَمُّوا بِهِ، وَقَالَ عُمَرُ: «إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الْهَدْيُ مَحِلَّهُ»
তারিক ইব্ন শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ মূসা (রাঃ) বলেছেন: আমি ইয়ামান থেকে আসলাম। তখন নবী (ﷺ) 'বাতহা'য় ছিলেন। যখন তিনি (ﷺ) হজ্জ আদায় করেন তখন আমাকে বলেন: তুমি কি হজ্জ [-এর ইহরাম] করেছ? আমি বললাম: হ্যাঁ। তিনি বললেন: তুমি কিরূপ বলেছ [নিয়্যাত করেছ?] তিনি বলেন, আমি বললাম : “আমি নবী (ﷺ)-এর ইহরামের ন্যায় ইহরাম করলাম। তিনি বললেন: তাহলে বায়তুল্লাহ তওয়াফ কর এবং সাফা মারওয়ার সাঈ করে [ইহরাম ভঙ্গ করে] হালাল হয়ে যাও। আমি তা-ই করলাম।তারপর আমি এক মহিলার নিকট এলাম, সে আমার মাথা বেছে দিল [উকুন বের করল]। এরপর আমি লোকদের এরূপ ফাতওয়া দিতে লাগলাম। এমনকি উমর (রাঃ)-এর খিলাফতকালেও। তখন তাঁকে জনৈক ব্যক্তি বলল: হে আবূ মূসা! এরূপ ফাতওয়া দেয়া থেকে আপনি বিরত থাকুন। কেননা আপনি জানেন না আপনার পরে আমীরুল মু'মিনীন হজ্জের আহকামে কি নতুন বিধান দিয়েছেন। আবূ মূসা বললেন: হে লোকসকল! আমি যাকে ফাতওয়া দিয়েছি, সে যেন অপেক্ষা করে। কেননা আমীরুল মু'মিনীন তোমাদের কাছে আসছেন। তোমরা তাঁর অনুসরণ করবে।উমর (রাঃ) বললেন: আমরা যদি আল্লাহর কিতাব অনুসারে কাজ করতে চাই তবে তিনি তো আমাদেরকে হজ্জ ও উমরাহ স্বতন্ত্রভাবে পূর্ণ করতে আদেশ দিয়েছেন। যদি আমরা নবী (ﷺ)-এর সুন্নাত অনুযায়ী কাজ করি তাহলে নবী (ﷺ) ইহরাম ভঙ্গ করেননি, যতক্ষণ না কুরবানির পশু যাবাহের স্থানে পৌঁছে।
