২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৫৪-[৪৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৫৪-[৪৩]
وَعَنْ جَابِرٍ قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَنَامُ أَهْلُ الْجَنَّةِ؟ قَالَ: «النَّوْمُ أَخُو الْمَوْتِ وَلَا يَمُوتُ أَهْلُ الجنةِ» . رواهُ البيهقيُّ فِي «شعب الْإِيمَان» اسنادہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (4745 ، نسخۃ محققۃ : 4416) * سفیان الثوری مدلس و عنعن و لحدیثہ شواھد ضعیفۃ و مرسلۃ فی الصحیحۃ للالبانی (1087) و معناہ صحیح
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, জান্নাতবাসীগণ কি ঘুমাবে? তিনি বললেন, নিদ্রা তো মৃত্যুর সহোদর। আর জান্নাতবাসী মরবে না (অতএব তাদের কোন নিদ্রা নেই)।
সহীহ: আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৭৪৫, সিলসিলাতুস সহীহাহ ১০৮৭, সহীহুল জামি ৬৮০৮, আল মু'জামুল আওসাত্ব ৯১৯।
