২৯/৮. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৪৪-[১] - সাহাবীদের লাঠিতে আলোর ঘটনা

কারামাত সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

কারামাতশব্দের অর্থ সম্মানিত হওয়া, মর্যাদাবান হওয়া, মহৎ হওয়া ও উদার হওয়া। পরিভাষায় ঐ অলৌকিক কর্মকে কারামাত বলা হয় যা নেককার মু‘মিনের মাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু তা নুবুওয়্যাতের দাবির সাথে হবে না এবং তার উদ্দেশ্য কাফির ও মুশরিকদের বিরোধিতা ও মোকাবেলায়ও হবে না। কেননা যে অলৌকিক কর্ম নুবুওয়্যাতের দাবীর সাথে হয় এবং তার উদ্দেশ্য কাফির ও মুশরিকদের বিরোধিতা ও মোকাবেলা হয়, তাকে মু‘জিযা বলা হয়।এর দ্বারা মু‘জিযাহ্ ও কারামাতের পার্থক্য গেল বুঝা গেল। ওয়ালীদের কারামাতসমূহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের নিকট প্রমাণিত। আহলুস্ সুন্নাহ ওয়াল জামা‘আতের ‘আক্বীদাহ হলো ওয়ালীদের কারামাতের প্রতি ঈমান রাখা। আর তা সত্য। এটা এমন একটা বিষয় যা আল্লাহ তার কোন কোন বান্দাকে যখন দরকার তখন অথবা তার শত্রুদেরকে দেখানোর জন্য ও তাঁর দীনকে বিজয়ী করার জন্য দিয়ে থাকেন।উদাহরণস্বরূপ, যখন তাদের খাদ্য দরকার তখন খাবার দান, পিপাসিত হলে পানি দান; তারা জানে না যে, তা কোথা থেকে আসলো অথবা অনেক দূর থেকে খাবার আসা, এ জাতীয় অনেক কিছু সংঘটিত হওয়া। অথবা খাবারে বরকত হওয়া। এটা প্রকাশ্য বা অপ্রকাশ্যভাবে হতে পারে। তবে সে আল্লাহর ওয়ালীকে অবশ্যই আল্লাহর ও তাঁর রাসূলের দীনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আর যদি সে লোক ইসলামী শারী‘আতের পাবন্দি না করে, তবে তাঁর কর্ম কারামাত বলে পরিগণিত হবে না।এটা তখন শয়তানের কর্ম হিসেবে বিবেচিত হবে। আর তা শয়তানদের ফিতনাহ্। কারামাত প্রকাশিত হয় কেবল আল্লাহর মুমিন বান্দাদের নিকট থেকে। যারা আল্লাহর দীনের উপর প্রতিষ্ঠিত ও তাঁর শারী‘আতের অনুসারী বলে জানা যায়। এদের দ্বারা আল্লাহ যে বিশেষ কর্ম সম্পাদন করিয়ে নেন তাকে কারামাত বলে।(ইমাম ইবনু বায, নূরুন ‘আলাদ দারব, কওলু আহলিস্ সুন্নাতি ওয়াল জামা‘আতি ফিল কারামাত)

সাহাবীদের লাঠিতে আলো: অন্ধকার রাতে আল্লাহর সাহায্য

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯৪৪-[১]

عَن أَنس أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَعَبَّادَ بْنَ بِشْرٍ تَحَدَّثَا عِنْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ لَهُمَا حَتَّى ذَهَبَ مِنَ اللَّيْلِ سَاعَةٌ فِي لَيْلَةٍ شَدِيدَةِ الظُّلْمَةِ ثُمَّ خَرَجَا مِنْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ينقلبان وبيد كل مِنْهُمَا عُصَيَّةٌ فَأَضَاءَتْ عصى أَحَدِهِمَا لَهُمَا حَتَّى مَشَيَا فِي ضَوْئِهَا حَتَّى إِذَا افْتَرَقَتْ بِهِمَا الطَّرِيقُ أَضَاءَتْ لِلْآخَرِ عَصَاهُ فَمَشَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي ضَوْءِ عَصَاهُ حَتَّى بلغ أَهله رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3805) ۔ (صَحِيح)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন উসায়দ ইবনু হুযায়র ও ‘আব্বাদ ইবনু বিশ্র (রাঃ) তাঁদের কোন এক প্রয়োজন দীর্ঘ রাত্র অবধি নবী (ﷺ) এর সাথে কথাবার্তা বলতে থাকেন। রাত্রটি ছিল ঘোর অন্ধকার। অতঃপর যখন তাঁরা (বাড়ির উদ্দেশে) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছ হতে যাত্রা করলেন এ সময় তাঁদের প্রত্যেকের হাতে ছোট এক একটি লাঠি ছিল। পথে বের হওয়ার পর তাঁদের একজনের লাঠিটির প্রদীপের মতো আলো দিতে লাগল। আর তাঁরা সে লাঠির আলোয় পথ চলতে থাকেন। অতঃপর যখন তাঁদের উভয়ের পথ পৃথক পৃথক হলো, তখন অপরজনের লাঠিটিও আলোকিত হয়ে উঠল। অবশেষে তাঁরা প্রত্যেকে নিজ নিজ লাঠির আলোয় নিজেদের বাড়িতে পৌঁছে গেলেন।

সহীহ: বুখারী ৩৮০৫, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৫৪১, সহীহ ইবনু হিব্বান ২০৩০।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৪৪-[১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসায়দ ইবনু হুযায়র ও আব্বাদ ইবনু বিশর রাঃ-এর একটি ঘটনা বর্ণিত হয়েছে। তাঁরা এক প্রয়োজন নিয়ে রাতের অনেকটা সময় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে কথা বলছিলেন। রাতটি ছিল খুব অন্ধকার। যখন তাঁরা নবী صلى الله عليه وسلم-এর কাছ থেকে ফিরলেন, তখন তাঁদের হাতে ছোট ছোট লাঠি ছিল। পথে একজনের লাঠি প্রদীপের মতো আলো দিতে শুরু করল এবং তাঁরা সেই আলোয় চললেন। পরে যখন তাঁদের রাস্তা আলাদা হয়ে গেল, তখন অন্যজনের লাঠিও আলোকিত হলো। ফলে প্রত্যেকে নিজ নিজ লাঠির আলোয় বাড়িতে পৌঁছে গেলেন। এই বর্ণনায় আল্লাহর বিশেষ সাহায্য এবং সাহাবীদের মর্যাদার একটি সুন্দর দিক দেখা যায়। তবে এটি একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা; সাধারণ নিয়ম হিসেবে দাবি করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ তাঁর বান্দাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করতে পারেন।
  • সাহাবীরা প্রয়োজনের কথাও নবী صلى الله عليه وسلم-এর কাছে আদবের সঙ্গে বলতেন।
  • অন্ধকার ও কঠিন অবস্থায় আল্লাহর সাহায্যের আশা রাখা যায়।
  • বিশেষ ঘটনার শিক্ষা নিতে হবে, কিন্তু অতিরঞ্জিত দাবি করা যাবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন