১৬/২৫. অধ্যায়ঃ
গ্রহণকালীন সময়ে ইস্তিগফারের নির্দেশ
সুনানে নাসাঈ : ১৫০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫০৩
أَخْبَرَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: خَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزِعًا يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ، فَقَامَ حَتَّى أَتَى الْمَسْجِدَ، فَقَامَ يُصَلِّي بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ مَا رَأَيْتُهُ يَفْعَلُهُ فِي صَلَاتِهِ قَطُّ، ثُمَّ قَالَ: «إِنَّ هَذِهِ الْآيَاتِ الَّتِي يُرْسِلُ اللَّهُ لَا تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّ اللَّهَ يُرْسِلُهَا يُخَوِّفُ بِهَا عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ مِنْهَا شَيْئًا فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ»
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার সূর্য গ্রহণ লাগল। তখন নবী (ﷺ) ভীতসন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে গেলেন এ ভয়ে যে, কি জানি কেয়ামত অনুষ্ঠিত হয়ে যায়। তিনি দাঁড়ালেন এবং মসজিদে এসে গেলেন। তারপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন অতি লম্বা কিয়াম, রুকু ও সিজদাসহ। আমি তাঁকে কোন সালাতে কখনো অনুরূপ করতে দেখিনি।এরপর তিনি বললেন, এ সমস্ত নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন তা কারো জন্ম-মৃত্যুর কারণে নয়, বরং আল্লাহ তা’আলা তা পাঠান, তাঁর বান্দাদের ভয় দেখানোর জন্যে। সুতরাং তোমরা যখন এর কিছু দেখবে তখন দ্রুত যিকির, দোয়া এবং ইস্তিগফারে রত হবে।
