২১/৬৯. অধ্যায়ঃ

মুনাফিক্বদের জানাযার সলাত আদায় করা প্রসঙ্গ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৬৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: لَمَّا مَاتَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ دُعِيَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَثَبْتُ إِلَيْهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تُصَلِّي عَلَى ابْنِ أُبَيٍّ وَقَدْ؟ قَالَ: يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا أُعَدِّدُ عَلَيْهِ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «أَخِّرْ عَنِّي يَا عُمَرُ»، فَلَمَّا أَكْثَرْتُ عَلَيْهِ، قَالَ: «إِنِّي قَدْ خُيِّرْتُ فَاخْتَرْتُ، فَلَوْ عَلِمْتُ أَنِّي لَوْ زِدْتُ عَلَى السَّبْعِينَ غُفِرَ لَهُ لَزِدْتُ عَلَيْهَا»، فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ انْصَرَفَ، فَلَمْ يَمْكُثْ إِلَّا يَسِيرًا حَتَّى نَزَلَتِ الْآيَتَانِ مِنْ بَرَاءَةَ {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ} [التوبة: 84]، فَعَجِبْتُ بَعْدُ مِنْ جُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ

উমর ইব্‌ন খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু উবাই মারা গেলে রাসূলুল্লাহ (ﷺ)-কে তার জানাযার সালাত আদায় করার জন্য ডাকা হল। রাসূলুল্লাহ (ﷺ) যাওয়ার জন্য দাঁড়ালে আমি তাঁর দিকে দ্রুত গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি ইবনু উবাই-এর জানাযার সালাত আদায় করবেন? অথচ সে অমুক, অমুক দিন এরূপ এরূপ বলেছিল। আমি গুণে গুণে বলতে লাগলাম।তখন রাসূলুল্লাহ (ﷺ) মুচকি হেসে বললেন, হে উমর (রাঃ)! আমা হতে সরে দাঁড়াও। আমি যখন তাঁকে (রাসূলুল্লাহ (ﷺ)-কে) অধিক পীড়াপীড়ি করতে লাগলাম তখন তিনি (ﷺ) বললেন, আমাকে ইখতিয়ার দেয়া হয়েছে আর আমি তাই গ্রহণ করেছি। যদি আমি জানতাম যে, আমি সত্তরবারের বেশী ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা হবে তাহলে আমি সত্তরবারের বেশিই ক্ষমা চাইতাম। অতঃপর তিনি তার জানাযার সালাত আদায় করলেন, তারপরে ফিরে গেলেন।কিছুক্ষণ পরেই সূরা বারা’আহ [আত তাওবাহ]-এর দুটি আয়াত অবতীর্ণ হল,وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ“তাদের কেউ মারা গেলে আপনি কখনো তার ওপর জানাযার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশেও দাঁড়াবেন না। তারা আল্লাহ এবং তাঁর রাসূলের নাফরমানী করেছে এবং নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে”- [সূরা আত-তাওবাহ ৯: ৮৪]।পরে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আমার সেদিনের সাহসিকতায় অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন