২৫/২২. অধ্যায়ঃ
যে ব্যক্তি বীর উপাধি অর্জনের জন্য জিহাদ করে
সুনানে নাসাঈ : ৩১৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৩৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ يُوسُفَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ قَائِلٌ مِنْ أَهْلِ الشَّامِ: أَيُّهَا الشَّيْخُ، حَدِّثْنِي حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " أَوَّلُ النَّاسِ يُقْضَى لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةٌ: رَجُلٌ اسْتُشْهِدَ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِيُقَالَ فُلَانٌ جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ، فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ، وَقَرَأَ الْقُرْآنَ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ، وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ، فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، فَقَالَ: مَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ " قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: " وَلَمْ أَفْهَمْ تُحِبُّ كَمَا أَرَدْتُ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ وَلَكِنْ لِيُقَالَ إِنَّهُ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ، فَسُحِبَ عَلَى وَجْهِهِ، فَأُلْقِيَ فِي النَّارِ "
সুলায়মান ইবন্ ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরাইরা (রাঃ) থেকে লোকজন পৃথক হওয়ার পর সিরিয়ার একব্যক্তি বললো, হে শায়খ! আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন এমন একটি হাদিস আমার কাছে বর্ণনা করুন। তিনি বললেন: হ্যাঁ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি:কেয়ামতের দিন প্রথম দিকে যাদের বিচার করা হবে, তারা তিন শ্রেণীর লোক। প্রথমত যে শহীদ হয়েছে তাকে আনা হবে, আল্লাহ তা'আলা তাকে প্রদত্ত নিয়ামাতসমূহ স্মরণ করাবেন এবং সে তা স্বীকার করবে। তাকে বলবেন, এসব নিয়ামাতের বিনিময়ে তুমি কি আমল করেছ? সে ব্যক্তি বলবে: আমি তোমার সন্তুষ্টির জন্য লড়াই করে করে শহীদ হয়েছি। তিনি [আল্লাহ] বলবেন: তুমি মিথ্যা বলছো। বরং তুমি যুদ্ধ করেছিলে এজন্য, যেন লোকে তোমাকে বলে যে, অমুক ব্যক্তি বাহাদুর, তা বলা হয়ে গেছে। তার সম্পর্কে আদেশ করা হবে, ফলে তাকে তার অধঃমুখে হিঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।আরেক ব্যক্তি ইলম শিক্ষা করেছে, লোকেদেরকে দিয়েছে এবং কুরআন পাঠ করেছে। তাকে আনা হবে, তাকে তাঁর প্রদত্ত নিয়ামাতসমূহ স্মরণ করাবেন, সে তা স্বীকার করবে। তাকে বলা হবে: এর বিনিময়ে তুমি কি আমল করেছো? সে বলবে: আমি ইলম শিক্ষা করেছি, অন্যকেও শিক্ষা দিয়েছি, আর তোমার সন্তুষ্টির লক্ষ্যে কুরআন পাঠ করেছি। তিনি [আল্লাহ তা'আলা] বলবেন: তুমি মিথ্যা বলছো। বরং তুমি ইলম শিক্ষা করেছিলে এজন্য যেন লোকে তোমাকে আলিম বলে। আর কুরআন পাঠ করেছিলে, যেন তোমাকে কারি বলা হয়, তা বলা হয়ে গেছে। এরপর তার ব্যাপারে আদেশ দেয়া হবে, আর তাকে মুখের উপর হিঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।আর এক ব্যক্তি যাকে সম্পদ দান করা হয়েছিল এবং আল্লাহ তাকে সর্বপ্রকার মাল দান করেছিলেন তাকে আনা হবে। তাকে তার নিয়ামাত স্মরণ করিয়ে দেয়া হবে, সে তা স্বীকার করবে। তাকে বলা হবে: এর জন্য তুমি কি আমল করেছো? সে বলবে: আমি তোমার পছন্দনীয় এমন কোনো রাস্তাই ছাড়িনি, তোমার সন্তুষ্টির জন্য যাতে ব্যয় করা হয়নি। তিনি [আল্লাহ তা'আলা] বলবেন: তুমি মিথ্যা বলছো। বরং তুমি এজন্য ব্যয় করেছ, যাতে লোকে তোমাকে দানশীল বলে। তা বলা হয়ে গেছে। তারপর তার সম্পর্কে আদেশ দেয়া হবে, তার মুখ নিচের দিকে করে টেনে হিঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
[১] কালিমাতুল্লাহ্ অর্থ তাওহীদ, দ্বীন ও ইসলামের দিকে দাওয়াত দেওয়া।
