১/১৯৮. অধ্যায়ঃ
আরেক প্রকারের তায়াম্মুম এবং দু' হাতে ফুঁক দেয়া
সুনানে নাসাঈ : ৩১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي مَالِكٍ، وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى قَالَ: كُنَّا عِنْدَ عُمَرَ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ رُبَّمَا نَمْكُثُ الشَّهْرَ وَالشَّهْرَيْنِ وَلَا نَجِدُ الْمَاءَ، فَقَالَ عُمَرُ: أَمَّا أَنَا فَإِذَا لَمْ أَجِدِ الْمَاءَ لَمْ أَكُنْ لِأُصَلِّيَ حَتَّى أَجِدَ الْمَاءَ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: أَتَذْكُرُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ حَيْثُ كُنْتَ بِمَكَانِ كَذَا وَكَذَا وَنَحْنُ نَرْعَى الْإِبِلَ، فَتَعْلَمُ أَنَّا أَجْنَبْنَا. قَالَ: نَعَمْ. أَمَّا أَنَا فَتَمَرَّغْتُ فِي التُّرَابِ، فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَحِكَ فَقَالَ: «إِنْ كَانَ الصَّعِيدُ لَكَافِيكَ، وَضَرَبَ بِكَفَّيْهِ إِلَى الْأَرْضِ، ثُمَّ نَفَخَ فِيهِمَا، ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَبَعْضَ ذِرَاعَيْهِ». فَقَالَ: اتَّقِ اللَّهَ يَا عَمَّارُ. فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنْ شِئْتَ لَمْ أَذْكُرْهُ. قَالَ: لَا. وَلَكِنْ نُوَلِّيكَ مِنْ ذَلِكَ مَا تَوَلَّيْتَ---[حكم الألباني] صحيح دون الذراعين والصواب كفيه، كما في الرواية التالية
আবদুর রহমান ইব্ন আবযা (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা উমর (রাঃ)-এর কাছে ছিলাম। তাঁর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আমীরুল মুমিনীন! অনেক সময় আমরা এক মাস বা দুই মাস পর্যন্ত কোথাও থাকি আর আমরা পানি পাই না।উমর (রাঃ) বললেন, আমি পানি না পেলে পানি পাওয়া পর্যন্ত সালাত আদায় করতাম না। তখন আম্মার ইবন ইয়াসির (রাঃ) বললেন, হে আমীরুল মুমিনীন! আপনার মনে আছে কি যখন আমরা অমুক অমুক জায়গায় ছিলাম আর আমরা উট চরাতাম, আপনি জানেন যে, আমরা অপবিত্র হলাম? তিনি বললেন, হ্যাঁ। তখন আমি মাটিতে গড়াগড়ি দিলাম।পরে আমরা নাবী (ﷺ)-এর নিকট আসলে তিনি হেসে বললেন, মাটিই তোমার জন্যে যথেষ্ট ছিল, আর তিনি দু’ হাত মাটিতে মারলেন এবং তাতে ফুঁক দিলেন। তারপর তিনি তাঁর চেহারা এবং তাঁর দুই হাতের কিয়দংশ মাসেহ করলেন। উমর (রাঃ) বললেন, হে আম্মার! আল্লাহকে ভয় কর। আম্মার বললেন, হে আমীরুল মুমিনীন! যদি আপনি চান তাহলে আমি এ হাদীস বর্ণনা করব না। উমর (রাঃ) বলেন, না।কিন্তু আমার নিকট যা বর্ণনা করলে এর দায়িত্ব তোমার ওপর অর্পণ করলাম।
