২৬/৮. অধ্যায়ঃ
আযাদকৃত গোলামের সঙ্গে গ্রাম্য (স্বাধীন) নারীর বিবাহ
সুনানে নাসাঈ : ৩২২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২২২
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ عُثْمَانَ طَلَّقَ وَهُوَ غُلَامٌ شَابٌّ فِي إِمَارَةِ مَرْوَانَ ابْنَةَ سَعِيدِ بْنِ زَيْدٍ، وَأُمُّهَا بِنْتُ قَيْسٍ الْبَتَّةَ، فَأَرْسَلَتْ إِلَيْهَا خَالَتُهَا فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ، تَأْمُرُهَا بِالِانْتِقَالِ مِنْ بَيْتِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَسَمِعَ بِذَلِكَ مَرْوَانُ، فَأَرْسَلَ إِلَى ابْنَةِ سَعِيدٍ، فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَى مَسْكَنِهَا، وَسَأَلَهَا مَا حَمَلَهَا عَلَى الِانْتِقَالِ مِنْ قَبْلِ أَنْ تَعْتَدَّ فِي مَسْكَنِهَا حَتَّى تَنْقَضِيَ عِدَّتُهَا؟ فَأَرْسَلَتْ إِلَيْهِ تُخْبِرُهُ أَنَّ خَالَتَهَا أَمَرَتْهَا بِذَلِكَ، فَزَعَمَتْ فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ أَنَّهَا كَانَتْ تَحْتَ أَبِي عَمْرِو بْنِ حَفْصٍ، فَلَمَّا أَمَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ عَلَى الْيَمَنِ، خَرَجَ مَعَهُ، وَأَرْسَلَ إِلَيْهَا بِتَطْلِيقَةٍ هِيَ بَقِيَّةُ طَلَاقِهَا، وَأَمَرَ لَهَا الْحَارِثَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ بِنَفَقَتِهَا، فَأَرْسَلَتْ، زَعَمَتْ إِلَى الْحَارِثِ وَعَيَّاشٍ، تَسْأَلُهُمَا الَّذِي أَمَرَ لَهَا بِهِ زَوْجُهَا، فَقَالَا: وَاللَّهِ مَا لَهَا عِنْدَنَا نَفَقَةٌ إِلَّا أَنْ تَكُونَ حَامِلًا، وَمَا لَهَا أَنْ تَكُونَ فِي مَسْكَنِنَا إِلَّا بِإِذْنِنَا، فَزَعَمَتْ أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَصَدَّقَهُمَا، قَالَتْ فَاطِمَةُ: فَأَيْنَ أَنْتَقِلُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «انْتَقِلِي عِنْدَ ابْنِ أُمِّ مَكْتُومٍ الْأَعْمَى الَّذِي سَمَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي كِتَابِهِ»، قَالَتْ فَاطِمَةُ: فَاعْتَدَدْتُ عِنْدَهُ، وَكَانَ رَجُلًا قَدْ ذَهَبَ بَصَرُهُ، فَكُنْتُ أَضَعُ ثِيَابِي عِنْدَهُ حَتَّى أَنْكَحَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَامَةَ بْنَ زَيْدٍ، فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهَا مَرْوَانُ، وَقَالَ: لَمْ أَسْمَعْ هَذَا الْحَدِيثَ مِنْ أَحَدٍ قَبْلَكِ، وَسَآخُذُ بِالْقَضِيَّةِ الَّتِي وَجَدْنَا النَّاسَ عَلَيْهَا «مُخْتَصَرٌ»
উবায়দুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন উতবা (রহঃ) হতে বর্ণিতঃ
উবায়দুল্লাহ ইবন আবদুল্লাহ ইবন উতবাহ (রাঃ) বর্ণনা করেন। আবদুল্লাহ ইবন আমর ইবন উসমান (রহঃ) মারওয়ানের খিলাফতকালে সাঈদ ইবন যায়দের মেয়েকে চূড়ান্ত তালাক দিলেন। তখন তিনি ছিলেন একজন পূর্ণ যুবক। আর সাঈদের স্ত্রী ছিলেন কায়সের মেয়ে। তার খালা ফাতিমা বিনত কায়স (রাঃ) তার নিকট খবর পাঠালেন, সে যেন আবদুল্লাহ ইবন আমর-এর ঘর হতে বের হয়ে যায়। মারওয়ান এ খবর শুনে সাঈদের মেয়ের নিকট লোক পাঠিয়ে আদেশ করলেন, সে যেন তার ঘরে ফিরে আসে। তাকে জিজ্ঞেস করলেন, তার ঘরে ইদ্দত পালনের পূর্বে কোন বিষয় তাকে তার ঘর হতে বের করল? সে খলীফার নিকট খবর পাঠালো, তার খালা তাকে এ আদেশ দিয়েছেন।ফাতিমা বিনত কায়স বললেন, তিনি আবু আমর ইবন হাফসের বিবাহে ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) যখন আলী ইবন আবু তালিব (রাঃ)-কে ইয়ামানে গভর্নর করে পাঠালেন, তখন তিনি তাঁর সাথে গিয়েছিলেন, সেখান হতে তিনি তাঁর নিকট এক তালাক পাঠালেন, যা ছিল তাঁর অবশিষ্ট তালাক। তিনি হারিস ইবন হিশাম এবং আইয়্যাশ (রাঃ)-এর নিকট নির্দেশ দিয়ে লোক পাঠালেন যে, তাদেরকে তার (ফাতিমার) ভরণ-পোষণের যে সিদ্ধান্ত হয়েছিল তার ব্যবস্থা করে দিতে। তাঁরা উভয়ে বললেন: আল্লাহর কসম, সে যদি গর্ভবতী না হয় তবে আমরা তাকে কিছুই দেব না। আর আমাদের অনুমতি ব্যতীত আমাদের ঘরে তার থাকার কোনো অধিকার নেই।এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে গমন করে তা তাঁর কাছে বর্ণনা করলেন। তিনি (ﷺ) হারিস এবং আইয়্যাশ (রাঃ)-কে সত্যায়ন করলেন। তখন ফাতিমা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আমি কোথায় যাব? তিনি (ﷺ) বললেন: তুমি অন্ধ ইবন উম্মু মাকতুম (রাঃ)-এর নিকট থাক, তাকে আল্লাহ তা’আলা তাঁর কিতাবে (অন্ধ) উল্লেখ করেছেন। ফাতিমা (রাঃ) বলেন: আমি তাঁর নিকটই ইদ্দত পূর্ণ করলাম। তিনি ছিলেন দৃষ্টি শক্তিহীন ব্যক্তি। আমি তাঁর ঘরে আমার (অতিরিক্ত) কাপড় খুলে রাখতাম। পরে রাসূলুল্লাহ (ﷺ) তাকে উসামা ইবন যায়দের সাথে বিবাহ দিলেন। মারওয়ান এ বিষয়টি অস্বীকার করলেন। তিনি বললেন: তোমার পূর্বে এ হাদিস আমি কারো কাছ থেকে শুনিনি। এ ব্যাপারে লোকদের যেভাবে পালন করতে দেখেছি, আমি সেভাবেই পালন করবো।
