২৬/৬৬. অধ্যায়ঃ

মুহর নির্ধারণ করার ক্ষেত্রে ইনসাফ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৪৯

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرِ بْنِ إِيَاسِ بْنِ مُقَاتِلِ بْنِ مُشَمْرِخِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، وَابْنِ عَوْنٍ، وَسَلَمَةَ بْنِ عَلْقَمَةَ، وَهِشَامِ بْنِ حَسَّانَ - دَخَلَ حَدِيثُ بَعْضِهِمْ فِي بَعْضٍ -، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَلَمَةُ: عَنْ ابْنِ سِيرِينَ، نُبِّئْتُ عَنْ أَبِي الْعَجْفَاءِ، وَقَالَ الْآخَرُونَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي الْعَجْفَاءِ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: أَلَا لَا تَغْلُوا صُدُقَ النِّسَاءِ، فَإِنَّهُ لَوْ كَانَ مَكْرُمَةً وَفِي الدُّنْيَا، أَوْتَقْوَى عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ، كَانَ أَوْلَاكُمْ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَصْدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، وَلَا أُصْدِقَتْ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ، أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً، وَإِنَّ الرَّجُلَ لَيُغْلِي بِصَدُقَةِ امْرَأَتِهِ، حَتَّى يَكُونَ لَهَا عَدَاوَةٌ فِي نَفْسِهِ، وَحَتَّى يَقُولَ: كُلِّفْتُ لَكُمْ عِلْقَ الْقِرْبَةِ، وَكُنْتُ غُلَامًا عَرَبِيًّا مُوَلَّدًا فَلَمْ أَدْرِ مَا عِلْقُ الْقِرْبَةِ، قَالَ: وَأُخْرَى يَقُولُونَهَا: لِمَنْ قُتِلَ فِي مَغَازِيكُمْ، أَوْ مَاتَ، قُتِلَ فُلَانٌ شَهِيدًا، أَوْ مَاتَ فُلَانٌ شَهِيدًا، وَلَعَلَّهُ أَنْ يَكُونَ قَدْ أَوْقَرَ عَجُزَ دَابَّتِهِ، أَوْ دَفَّ رَاحِلَتِهِ ذَهَبًا، أَوْ وَرِقًا، يَطْلُبُ التِّجَارَةَ، فَلَا تَقُولُوا ذَاكُمْ، وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ مَاتَ فَهُوَ فِي الْجَنَّةِ»

আবূল আজফা (রহঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেছেন: সাবধান! তোমরা নারীর মোহরের বিষয়ে বাড়াবাড়ি করো না। কেননা যদি তা দুনিয়াতে সম্মানের কারণ হতো অথবা আল্লাহর কাছে তাকওয়ার কারণ হতো তাহলে তোমাদের মাঝে নবী (ﷺ) তাঁর স্ত্রীদেরকে মোহর দেয়ার ক্ষেত্রে অগ্রগণ্য হতেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোনো স্ত্রীকে বা তাঁর কন্যাদের কারো বারো উকিয়ার অধিক মোহর দেননি। কোনো ব্যক্তি তার স্ত্রীকে অধিক মোহর দেয়, শেষ পর্যন্ত ঐ স্ত্রীর প্রতি ঐ ব্যক্তির মনে বিদ্বেষ সৃষ্টি হয়। এমনকি সে বলে, তোমার জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি।[রাবী বলেন] আর আমি ছিলাম জন্মসূত্রে আরবি, বংশ ধারায় আরবীয় নয়। তাই কথাটির মর্ম আমি বুঝতে পারলাম না। আর একটি বিষয়: তোমাদের যারা যুদ্ধে নিহত হয়, অথবা মৃত্যুবরণ করে। লোকেরা বলে, সে শহীদ হিসেবে মারা গেছে। অথচ সম্ভবত সে তার বাহনের পিঠে অথবা হাওদার এক প্রান্তে স্বর্ণ ও রৌপ্যের বোঝা চাপিয়ে দিয়েছে, ব্যবসায়িক উদ্দেশ্যে বের হয়েছে। তাই তোমরা ঐ কথা [শহীদি মৃত্যু হয়েছে না বলে] এরূপ বল, যেরূপ নবী (ﷺ) বলেছেন, তা হলো এই যে— যারা আল্লাহর রাস্তায় নিহত হয় অথবা মৃত্যুবরণ করে, সে জান্নাতে দাখিল হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন