২৬/৭৯. অধ্যায়ঃ
সফররত অবস্থায় বাসর যাপন
সুনানে নাসাঈ : ৩৩৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৮০
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا خَيْبَرَ، فَصَلَّيْنَا عِنْدَهَا الْغَدَاةَ بِغَلَسٍ، فَرَكِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكِبَ أَبُو طَلْحَةَ، وَأَنَا رَدِيفُ أَبِي طَلْحَةَ، فَأَخَذَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي زُقَاقِ خَيْبَرَ، وَإِنَّ رُكْبَتِي لَتَمَسُّ فَخِذَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنِّي لَأَرَى بَيَاضَ فَخِذِ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا دَخَلَ الْقَرْيَةَ قَالَ: «اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ» قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، قَالَ: وَخَرَجَ الْقَوْمُ إِلَى أَعْمَالِهِمْ. قَالَ عَبْدُ الْعَزِيزِ: فَقَالُوا: مُحَمَّدٌ - قَالَ عَبْدُ الْعَزِيزِ: وَقَالَ بَعْضُ أَصْحَابِنَا - وَالْخَمِيسُ وَأَصَبْنَاهَا عَنْوَةً فَجَمَعَ السَّبْيَ، فَجَاءَ دِحْيَةُ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، أَعْطِنِي جَارِيَةً مِنَ السَّبْيِ، قَالَ: «اذْهَبْ فَخُذْ جَارِيَةً» فَأَخَذَ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ، فَجَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، أَعْطَيْتَ دِحْيَةَ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ سَيِّدَةَ قُرَيْظَةَ وَالنَّضِيرِ، مَا تَصْلُحُ إِلَّا لَكَ، قَالَ: «ادْعُوهُ بِهَا» فَجَاءَ بِهَا، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خُذْ جَارِيَةً مِنَ السَّبْيِ غَيْرَهَا»، قَالَ: وَإِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، فَقَالَ لَهُ ثَابِتٌ: يَا أَبَا حَمْزَةَ، مَا أَصْدَقَهَا، قَالَ: نَفْسَهَا أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، قَالَ: حَتَّى إِذَا كَانَ بِالطَّرِيقِ جَهَّزَتْهَا لَهُ أُمُّ سُلَيْمٍ، فَأَهْدَتْهَا إِلَيْهِ مِنَ اللَّيْلِ، فَأَصْبَحَ عَرُوسًا، قَالَ: «مَنْ كَانَ عِنْدَهُ شَيْءٌ فَلْيَجِئْ بِهِ»، قَالَ: وَبَسَطَ نِطَعًا، فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالْأَقِطِ، وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالتَّمْرِ، وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالسَّمْنِ، فَحَاسُوا حَيْسَةً، فَكَانَتْ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের যুদ্ধাভিযান করলেন। কিছু অন্ধকার থাকতে আমরা তাঁর সাথে ফজরের সালাত আদায় করলাম। এরপর নবী (ﷺ) সওয়ার হলেন এবং আবু তালহা সওয়ার হল। আমি ছিলাম আবু তালহার পিছনে বসা। তখন আল্লাহর নবী (ﷺ) খায়বারের পথ ধরলেন। রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমার দুই হাঁটু রাসূলুল্লাহ (ﷺ)-এর দুই উরু স্পর্শ করছিল। আর আমি আল্লাহর নবী (ﷺ)-এর উরুর শুভ্রতা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তিনি যখন সেখানকার জনপদে প্রবেশ করলেন, তখন "আল্লাহু আকবার” বললেন এবং (নিম্নোক্ত) এ কথা তিনি তিনবার বললেন: (خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ) “খায়বার ধ্বংস হোক! আমরা যখন কোনো সম্প্রদায়ের জনপদে অবতরণ করি, তখন [সে] সতর্কীকৃতদের প্রভাত কতই না মন্দ হয়ে থাকে!"বর্ণনাকারী বলেন: এরপর যখন লোকেরা তাদের কাজে বের হলো, আবদুল আজিজ (রহঃ) [তার বর্ণনায়] বলেন, তখন তারা বললেন: ‘মুহাম্মদ’ (ﷺ) [এসে গেছে! ‘আব্দুল আজিজ (রহঃ) বলেন: আমাদের কোনো সাথী [তার বর্ণনায়] বলেছেন: আর সেনাবাহিনীও [এসেছে]। যেহেতু আমরা যুদ্ধ করে খায়বার জয় করেছিলাম, তাই বন্দীদের একত্রিত করা হলো। দিহইয়া (রাঃ) এসে বললেন: হে আল্লাহর নবী! আমাকে একটি দাসী দান করুন। তিনি বললেন: যাও, একটা নিয়ে নাও। তিনি সাফিয়া বিনতে হুয়াই (রাঃ)-কে নিয়ে নিলেন। এক ব্যক্তি নবী (ﷺ)-এর খিদমতে এসে বলল: হে আল্লাহর নবী! বানী নাযীর ও বানী কুরায়যার সরদার সাফিয়া বিনতে হুয়াই-কে দিহইয়া (রাঃ)-কে দিলেন? সে তো আপনি ছাড়া কারও জন্য উপযুক্ত নয়। তিনি বললেন: তাকে [দিহইয়া-কে] ডাক। ফলে তিনি তাকে নিয়ে এলেন। যখন নবী (ﷺ) তাঁর দিকে দৃষ্টিপাত করলেন, তখন বললেন: তুমি বন্দীদের মধ্যে হতে অন্য একটা বেছে নাও।রাবী বলেন, আল্লাহর নবী (ﷺ) তাকে মুক্ত করে বিবাহ করলেন। সাবিত (রহঃ) তাকে বললেন: হে আবু হামজা! তাকে কি মোহর দেয়া হয়েছিল? তিনি বললেন : তার নিজেকেই। কেননা, তিনি তাকে আযাদ করেন এবং পরে বিবাহ করেন। এমনকি, পথেই উম্মু সুলায়ম (রাঃ) তাকে নববধূর সাজে সজ্জিত করে তাঁর [রাসূলুল্লাহ (ﷺ)-এর] নিকট উপস্থিত করেন। তাঁরা বর কনে হিসেবে ভোরে বের হলেন। তিনি বললেন: যার নিকট কিছু আছে সে যেন তা নিয়ে আসে। তিনি একটি চামড়ার দস্তরখান বিছিয়ে দিলেন। তখন কেউ পনির নিয়ে এলো, কোনো ব্যক্তি খেজুর নিয়ে আসলো, কেউ ঘি এলো। এটা দ্বারা হায়স তৈরি করে রাসূলুল্লাহ (ﷺ)-এর ওয়ালীমা করা হল।
