২৭/২২. অধ্যায়ঃ
যে ব্যক্তি মনে মনে ত্বলাক্ব দেয়
সুনানে নাসাঈ : ৩৪৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৩৪
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ مِسْعَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَجَاوَزَ لِأُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ وَحَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ بِهِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মতের মনে যা উদ্ভাসিত হয় বা খটকা লাগে এবং তাদের মন যে কথা বলে মহান ও মহীয়ান আল্লাহ তা ক্ষমা করে দেবেন, যতক্ষণ না সে তা করে অথবা বলে।
